নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।সোমবার রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।