শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজের পরিবার চলে না, টিভি চালাবে?’ – এনসিপি নেতাদের টিভি লাইসেন্সে নুরের ক্ষোভ
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিজের পরিবার চলে না, টিভি চালাবে?’ – এনসিপি নেতাদের টিভি লাইসেন্সে নুরের ক্ষোভ

অনলাইন নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, “শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না, নিজের ফ্যামিলি নিয়ে চলতেই হিমশিম খাচ্ছে।”

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।নুর আরও বলেন, “আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, আজও সেখানেই আছি। তারা আমার অনেক সহকর্মী ছিলেন, ছোট একটি পত্রিকায় চাকরি করেন। অত ভালো বেতনও না। মেইনস্ট্রিম মিডিয়াতে তারা কেউ কাজও করেন না। কোথা থেকে, কীভাবে, কী দেওয়া হয়— আমি জানি না। কিন্তু এতে আমি সত্যিই অবাক হয়েছি।”

তিনি অভিযোগ করেন, “এই ঘটনার মাধ্যমে বর্তমান সরকারের কর্মকাণ্ডে যে অস্বচ্ছতা ও পক্ষপাতিত্ব রয়েছে, তা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ওয়ান ইলেভেনের পর যে সরকার দুর্নীতির বিরুদ্ধে যেভাবে অভিযান শুরু করেছিল, সেই রকম কোনো পদক্ষেপ আমরা এই সরকারের কাছ থেকে দেখতে পাইনি। বরং এই সরকারের আমলে আমরা দেখেছি পুরনো স্টাইল— ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ, নিজস্ব লোক বসানো ও প্রতিষ্ঠান দখলের প্রবণতা।”

নুর বলেন, “৫ আগস্টের পরে অনেক গণমাধ্যম দখল হয়েছে। যা দেখে আমরা হতাশ। এই সরকারের যারা ক্ষমতায় আছেন, তাদের এ বিষয়ে দায় নিতে হবে।”




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »