নিহত মামুনের বাবা-মায়ের আক্ষেপ খোঁজ রাখে না কেউ, দিবস এলে মায়াকান্না নেতাদের
প্রকাশ: ২১ আগস্ট, ২০২২, ২:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিহত মামুনের বাবা-মায়ের আক্ষেপ খোঁজ রাখে না কেউ, দিবস এলে মায়াকান্না নেতাদের

খুনিদের বিচারের অপেক্ষায় ১৮ বছর ধরে প্রহর গুনছে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত দশমিনার পশ্চিম আলীপুরা গ্রামের মামুন মৃধার পরিবার। মৃত্যুর আগে ছেলের খুনিদের বিচারের রায় কর্যকর দেখে যেতে পারবেন কিনা এমন শঙ্কা বৃদ্ধ বাবা-মায়ের। জীবনের শেষ সময়ে এসে চরম অর্থকষ্টে দিন পার করছেন তারা। তাই তারা আক্ষেপ করে স্থানীয় সরকারদলীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে করেছেন কোনো খোঁজখবর না নেওয়ার অভিযোগ।

তারা বলেন, আগস্ট এলেই নেতা আর জনপ্রতিনিধিরা একদিন বাড়িতে এসে ভিড় করেন। আর সারা বছর খোঁজ নেন না তারা। শুক্রবার বিকালে  খোঁজখবর নিতে গেলে অশ্রুভেজা চোখে নিহত মামুন মৃধার মা অসুস্থ মোর্শেদা বেগম এ কথাগুলো বলেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ১৬ আগস্ট ১০ লাখ টাকা পোস্ট অফিসে জমা রাখার মুনাফা বাবদ ৮ হাজার ও বঙ্গবন্ধু কন্যার ট্রাস্টের ৫ হাজার টাকাসহ মোট ১৩-১৪ হাজার টাকা পান।

তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, বৃদ্ধ বয়সে স্বামীর উপার্জন না থাকা ও স্বামী-স্ত্রী রোগাক্রান্ত হওয়ায় টানাপোড়েনের মধ্য দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মোর্শেদা বেগম অভিযোগ করে বলেন, ২১ আগস্ট এলেই সবাই বাড়িতে ভিড় করেন। মায়াকান্না দেখান। এরপর সারা বছর এমপিসহ জনপ্রতিনিধিরা বা কোনো নেতা আর খোঁজ রাখেন না। প্রধানমন্ত্রীর সহায়তা ছাড়া কেউ কোনো সহায়তাও করেন না। তিনি আরও বলেন, আমার একটাই দাবি, ছোট মেয়ে রুবিনার একটা চাকরির ব্যবস্থা করা। চাকরির জন্য মেয়েটাকে বিএ পাশ করিয়েছি। তিনি সংশ্লিষ্টদের কাছে তার মেয়ের একটা চাকরির জন্য দাবি জানান।

স্থানীয় সংসদ-সদস্য এসএম শাহজাদা বলেন, ‘সারা বছর ধরে খোঁজখবর বা সাহায্য-সহযোগিতার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট কোনো প্রত্যাশা থাকলে আমাদের জানালে তার জন্য চেষ্টা করতে পারি। আগস্টে যে ভয়ানক ঘটনা ঘটেছে সেটা স্মরণ করে নেতাকর্মীদের এগুলো দেখানোর ও বোঝানোর জন্য আমরা ওখানে যাই। রাষ্ট্রীয় অন্যান্য কাজ থাকার কারণে ওই একদিন ছাড়া যাওয়ার সুযোগ নেই। কোনো প্রয়োজন থাকলে আমাদের জানাতে হবে।’

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে ও তার ভাষণ শুনতে গিয়ে ঘাতকের গ্রেনেড হামলায় নিহত হন ঢাকার কবি নজরুল ইসলাম কলেজের মেধাবী ছাত্র মামুন মৃধা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »