শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নিহত সাংবাদিককে গ্রেপ্তার করতে বাড়িতে পুলিশ
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিহত সাংবাদিককে গ্রেপ্তার করতে বাড়িতে পুলিশ

কুষ্টিয়ার স্থানীয় পত্রিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল গত জুলাই মাসে দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। এ ঘটনার হোতাদের চিহ্নিত ও তাদের গ্রেপ্তারে এখন পর্যন্ত নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তবে নিহত রুবেলকে গ্রেপ্তার করতে গতকাল তার বাড়িতে গিয়েছিল পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং ‘এ’ ব্লক এলাকার এ/৩৯ নম্বর রুবেলের বাড়িতে যান মিলপাড়া ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আসাদুল ইসলাম।

রুবেল হত্যা মামলার বাদী চাচা মিজানুর রহমান মেজর জানান, সাংবাদিক রুবেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। ওয়ারেন্ট তো দূরের কথা। শনিবার রাতে এএসআই আসাদ রুবেলের বাড়িতে গিয়েছিলেন একটি চেকের মামলার ওয়ারেন্ট নিয়ে। রুবেল বেঁচে নেই জানালে তখন এএসআই আসাদ তার মৃত্যু সনদ চান। মৃত্যু সনদ দেখালে তখন ফিরে আসেন ওই পুলিশ কর্মকর্তা।

এএসআই আসাদুল ইসলাম আসাদ বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের নামে চেক সংক্রান্ত একটি মামলায় (এনআইডি এক্টের ১৩৮ ধারায়) ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আদালতের সিআর ৩১০/২২ নম্বরের ওয়ারেন্ট তার নামে ইস্যু হয়। এটি হাতে পাওয়ার পর রুবেলের বাসায় গিয়ে জানতে পারি তিনি মারা গেছেন। এরপর তার মৃত্যু সনদ নিয়ে আদালতে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, একটি মামলায় রুবেলের নামে গ্রেপ্তাতারি পরোয়ানা হয়েছে। এজন্য তার বাড়িতে পুলিশ গিয়েছিল। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জেনে একটু পরে আপনাকে জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৩ জুলাই আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হলে তার মরদেহ গত ৭ জুলাই কুষ্টিয়ার গড়াই নদী থেকে উদ্ধার করে পুলিশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »