শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নেছারাবাদে অভাবের কারণে শিশু বিক্রি মায়ের জিম্মায় দিলেন আদালত
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেছারাবাদে অভাবের কারণে শিশু বিক্রি মায়ের জিম্মায় দিলেন আদালত

মামুনুর রশীদ নোমানী : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অভাবের কারণে বিক্রি করে দেওয়া কন্যাসন্তানকে উদ্ধারের পর মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন আদালত। আজ রোববার সকালে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক পল্লবেশ কুমার কুন্ডু শিশুটিকে তার মা কাজল ব্যাপারীর জিম্মায় দেন। রোববার এ তথ্য জানিয়েছেন পিরোজপুর আদালত পুলিশের পরিদর্শক মীর আতাহার আলী।

পিরোজপুর আদালত পুলিশের পরিদর্শক মীর আতাহার আলী বলেন, শিশুটিকে আদালত তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। দুপুরে শিশুটিকে তার মা বাড়ি নিয়ে যান।

শিশুটির মা কাজল ব্যাপারী বলেন, ‘আমার স্বামী অভাবে থাকায় ও মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে ধনী একটি পরিবারকে শিশুটিকে দত্তক দিয়েছিলাম। আমি তো মা। মায়ের মন সন্তানের জন্য ছটফট করে। সন্তানকে ফিরে পেয়ে আমি খুশি।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দুর্গাকাঠি গ্রামের পরিমল ব্যাপারীর স্ত্রী কাজল ব্যাপারী এক মাস আগে একটি কন্যাসন্তান জন্ম দেন। শিশুটির জন্মের পর স্থানীয় বিজন হালদার ও রনজিত কুমার নামের দুই ব্যক্তি পরিমল ব্যাপারীকে প্রভাবিত করে শিশুটিকে ১ লাখ ৬০ হাজার টাকায় এক দম্পতির কাছে বিক্রি করে দেন। পরে বিজন হালদার পরিমলকে শুধু ১০ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ওই দম্পতির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে।

রোববার সকালে থানা-পুলিশ শিশুটিকে মাসহ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এ সময় বিচারক শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »