মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নোমান বলে তিনি আর ডাকবেনা দেখা হবে পরপারে
প্রকাশ: ৩ জুন, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নোমান বলে তিনি আর ডাকবেনা দেখা হবে পরপারে

মামুনুর রশীদ নোমানী : খালাম্মা ডাক দিতেই বলতো এই “মা ” বলে ডাকবি। কথা বলতেন সব সময় আদর করে। তাকে আমার মত সকলেই ভালোবাসতেন। তার হাতের রান্না খায়নি তা সংখ্যায় অনেক কম। যার কথা বলছি তিনি হলেন আমাদের প্রিয় রেবা খালাম্মা। এই তো সেদিন চলে গেলেন কিছু না বলে। মৃত্যুর দিন পর্যন্ত আমার যোগাযোগ ছিল। হয়ত আমি তার জন্য কিছু করতে পারি নাই তবে সম্পর্ক ছিল অটুট।
এই মহা মানুষটির কথা বলতে গেলে প্রথমে বলতে হয় সাংবাদিক বেলায়েত বাবলুর কথা। রেবা খালাম্মার আদরের ছোট পুত্র। বাবলু ভাই ও আমি দৈনিক শাহনামায় এক সাথে কাজ করি। সেই সুবাদে তাদের বাসায় আসা যাওয়া। বাবলু ভাই দৈনিক শাহনামা ছেড়ে দেয়ার পরেও তাদের বাসায় আমাদের যাতায়াত অব্যাহত ছিলো। তাদের পরিবারের সাথে মিশে গেছি। বাসায় না গেলে খালাম্মা, খালুজান,বাবলু ভাই ও লাবলু রাগারাগি করতো। বাসায় গেলে খালাম্মা ঢাক চিৎকার দিয়ে বলতো
দেখ দেখ কে এসেছে আমার নোমান এসেছে। বাসায় কি আছে তাড়াতাড়ি দেও। দেখার পরে বলতো নোমান তুই শুকিয়ে গেছো। পেটে হাত দিয়ে বলতো তোর পেটে কিছু নাই। যা দিছে খাও। পেট ভরে খাও।
২০০০ সাল থেকে এই ২০২০ পর্যন্ত অনেক স্মৃতি অনেক কথা। এই লিখনীতে সব বলা সম্ভব নয়। তার পেটে জন্ম না হলেও তিনি মায়ের মত ছায়া হয়ে থাকতেন। তার সাথে অনেক সমস্যার কথা বলে সমাধান পেয়েছি। আমার একটা দুর্দিনে এমন সাহস দিয়েছিলেন তা ভোলা যাবেনা। আমি কৃতজ্ঞ তার প্রতি। কোন দিন বাসায় না গেলে কল করতো। আসার পছন্দ অনুযায়ী ভর্তা শাক শবজি রান্না করতো। মাছ খাওয়াতো জোড় করে।
গোস্ত রান্না হলে জানিয়ে দিত। মুত্যুর আগের দিন খবর পাই তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি শোনার সাথে সাথে দৌড়ে চলে যাই হাসপাতালে। শেষ দেখা হলো কিন্তু কোন কথা হয়নি। তিনি আমারমত কারো সাথে কথা বলেন নি। কথা বলার ক্ষমতা হারিয়েছেন স্ট্রোক করে। পরের দিন ১৮ মে’২০২০ তারিখ, সোমবার বেলা ১২টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়না বলে চলে গেলেন( ইন্নালিল্লাহে ওইন্নাইলাইহে রাজেউন)। আপনার সাথে দেখা হবে পরপারে।
দেখা হওয়ার আগ পর্যন্ত আপনি থাকবেন আমাদের হৃদয়ে। ভালো থাকবেন যেখানেই আছেন। খালাম্মা আপনার স্মৃতিগুলো মনে পড়ার সাথে কান্না চলে আসে। যে কান্নার মর্ম কেউ বুঝবেনা। কারো বোঝার সক্ষমতাও নেই। আপনি ছিলেন আমাদের ছায়া। ছিলেন পরামর্শদাতা। আল্লাহ তায়ালার কাছে সবিনয় বিনীত আবেদন হে আল্লাহ তার সমস্ত গুনাহে কবিরা,গুনাগে সগিরা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »