সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নড়াইলে হিন্দু বাড়িতে হামলা ধর্মীয় অবমাননার অভিযোগে সেই তরুণ গ্রেফতার
প্রকাশ: ১৭ জুলাই, ২০২২, ১:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নড়াইলে হিন্দু বাড়িতে হামলা ধর্মীয় অবমাননার অভিযোগে সেই তরুণ গ্রেফতার

অনলাইন ডেস্ক : ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে খুলনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আকাশ দিঘলিয়া গ্রামের ব্যবসায়ী অশোক সাহার ছেলে। তিনি স্থানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র।

লোহাগড়া থানা পুলিশ জানায়, শুক্রবার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি ওইদিন জুমার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। পরে বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে।

পুলিশ আরো জানায়, এরপর বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ ৫-৬টি বাড়িঘর ভাংচুর করে। এর মধ্যে গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুমের টিনের ঘরটি পুড়ে যায়। বিক্ষুব্ধরা সাহাপাড়ার ও আখড়াবাড়ি মন্দিরে ভাঙচুর এবং ইট ছুঁড়েতে থাকে। ওই সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ মোড়ে মাড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। টহল দিচ্ছে র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। হামলার সময় দিঘলিয়া সাহাপাড়ার বাসিন্দারা বাড়ি ছেড়ে চলে গেলেও তারা ফিরতে শুরু করেছে।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন দিঘলিয়া বাজারের দোকান-পাট সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »