মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পঞ্চগড়ে নৌকাডুবি: ৩২ জনের লাশ উদ্ধার
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে নৌকাডুবি: ৩২ জনের লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ দুটি উদ্ধার করেন।

এ ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়াল। এদের পরিচয় শনাক্তকরণ চলছে।

করতোয়ার পাড়ে এখনো অসংখ্য স্বজন অপেক্ষায় আছেন। অর্ধশত নিখোঁজ রয়েছে বলে স্বজনদের দাবি।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহবুব ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ডুবুরি দলের তিনটি ইউনিট সকাল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গতকাল ২৫ জনের মরদেহ উদ্ধারের পর রাত ১১টায় উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ৩২ জনের মরদেহ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে ১৬ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »