বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে পর্যটনে অপার সম্ভবনা
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে পর্যটনে অপার সম্ভবনা

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

বঙ্গোপসাগরের মোহনার প্রায় ২৭ নটিক্যাল মাইল উচ্চতায় পটুয়াখালীর দশমিনা উপজেলা। উপজেলাটির পূর্ব পাশে রয়েছে তেঁতুলিয়া নদী ও বুড়াগৌরাঙ্গ নদ।

এসব নদ-নদীর বুকে জেগে ওঠা দ্বীপে যতদূর চোখ যায় শুধু সবুজের হাতছানি। কৃত্রিমভাবে গড়ে ওঠা এ বনকে ঘিরে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে বনজুড়ে গড়ে উঠেছে পাখিদের অভয়ারণ্য। বর্তমানে ভ্রমণ পিপাসুরাও ছুটে আসছেন এখানকার মনোরম প্রকৃতির ছোঁয়া পেতে।

প্রকৃতিপ্রেমীদের মতে এ বনকে যথাযথভাবে সংরক্ষণ করলে এখানে রয়েছে অপার সম্ভাবনা। নদ-নদীর পশ্চিম পাড়ে রয়েছে ব্লক দেয়া বেঁড়িবাধ। প্রতিদিন বেঁড়িবাধে শেষ বিকেলের নদী দেখতে ভীড় করে সব বয়সী মানুষ।

দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে, বাবু নিবারণ রায়ের দীঘি, জলাশয়ে নির্মাণ করা সেজান পার্ক, বাকিমিয়া নারিকেল বাগান, সাদি তালুকদার বহুমুখী খামার, কাজী আনিচের লেবু বাগান, সুলতানের আনারকানন ও বগুড়ার নবাবী কাচারী বাড়ি অন্যতম।

প্রতিদিনই শত শত লোক এসে ভিড় জমাচ্ছে এসব স্থানে। এখানে পরিযায়ী পাখি থেকে শুরু করে নানা পাখিদের কলতান মুগ্ধ করে তোলে দর্শনার্থীদের। মনোরম দৃশ্য দেখার জন্য অনেকে ভিড় করেন বনের কাছে এসে।

মৃত বাবু নিবারণ রায়ের উত্তরসূরি বাবু গৌতম রায় বলেন, দিঘির পাড়ে বাংলো ও দিঘিতে বোট ব্যবস্থা করে দেব। দিঘি ও বাড়ির কাঠের প্রাসাদের সৌন্দর্য্য বর্ধণে বড় বাজেট করেছি আমরা।

একাধিক দর্শনার্থী বলেন, এলাকার মধ্যে এত সুন্দর সেজান পার্ক নির্মাণ করে বিনোদনের ব্যবস্থা করেছে। আমরা এখানে ছোট-বড় সব বয়সী মানুষ ঘুরতে এসে খুব আনন্দ পাচ্ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল বলেন, বাবু নিবারণ রায়ের দিঘিতে আমরা সানবাঁধানো ঘাট নির্মাণ করেছি। রায় বাবুর উত্তরসূরিদের সাথে আলোচনা সাপেক্ষে আরো কাজ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »