বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন, সম্পাদক জাকারিয়া
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২২, ১১:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন, সম্পাদক জাকারিয়া

 

পটুয়াখালী প্রেস ক্লাব-২০২৩ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির পটুয়াখালীর স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়।

বুধবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এ ভোট অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল রহমান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এতে প্রিসাইডিং অফিসার ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধি অ্যাডভোকেট সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক হয়েছেন আফরিন জাহান নীনা এবং অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন বাংলাদেশ বেতার প্রতিনিধি আতিকুর রহমান।

এছাড়াও কার্যকরী পরিষদে নির্বাচিত হয়েছেন- মানবজমিন প্রতিনিধি জালাল আহমেদ, যুগান্তর প্রতিনিধি বিলাস দাস, আমাদের অর্থনীতি প্রতিনিধি আতিকুল আলম, আমার সংবাদ প্রতিনিধি মশিউর রহমান বাবলু, জনকণ্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান এবং প্রথম আলো প্রতিনিধি শংকর লাল দাস।

৩২ জন ভোটারের মধ্য বিভিন্ন পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »