শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে এসিড মামলার বাদীকে ফাঁসাতে ইয়াবা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০১৯, ১:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে এসিড মামলার বাদীকে ফাঁসাতে ইয়াবা মামলা দিয়ে  হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধিঃ

চাঞ্চল্যকর এসিড মামলা থেকে রেহাই পেতে এসিড আক্রান্ত ভিকটিম বৃদ্ধা নিলুফা ও তার পরিবার সদস্যদেরকে আসামীরা পরিকল্পিতভাবে মিথ্যা ইয়াবা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন বৃদ্ধার ছেলে নান্নু ফকির।

মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের নান্নু ফকির তার লিখিত বক্তব্যে বলেন, ২০০৬সালের পহেলা মার্চ তারিখে আসামী জাহাঙ্গীর হাওলাদার, সেলিম হাওলাদার ও আজিজ শরীফসহ অন্যান্যরা মিলে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নান্নু’র পরিবারের সদস্যদের উপর এসিড নিক্ষেপ করলে নান্নুর মা নিলুফা বেগম, নানী গুলবানু, ভাইসহ কয়েকজন এসিডদগ্ধ হয়। এসিডে আক্রান্তদেরকে বরিশাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিছুদিনপর তার নানী গুলবানু (৮৫) চিকিৎসারত অবস্থায় মারা যায়।

এরমধ্যে কয়েকদফা মামলা করতে গেলে আসামীদের ভয়ভীতি ও হুমকী ধামকির কারণে অসহায় পরিবারটি ১৩ বছরে কোন মামলা করতে পারেনি। এমনকি আসামীদের ভয়ে ১৩ বছর এলাকা ছাড়া ছিল এসিডদগ্ধ ভুক্তভোগী পরিবারটি। দীর্ঘ ১৩বছর পর নান্নু ফকির সাবালক হলে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর আদালতের নির্দেশে আসামীদের বিরুদ্ধে এসিড আইনে থানায় মামলা দায়ের করেন নিলুফা বেগম। এ মামলার ১৮দিন পর গত ১২অক্টোবর ভরদুপুরে নিলুফা বেগমকে গোসল করারত অবস্থায় ভিজা কাপড়ে অর্ধবস্ত্র অবস্থায় জোরপূর্বক টানাহেচড়া করে ধরে নিয়ে পরিকল্পিতভাবে ঘরে ইয়াবা রেখে ইয়াবা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোক দিয়ে গ্রেপ্তার করায় আসামী থানার চৌকিদার জাহাঙ্গীর হাওলাদার, সেলিম হাওলাদার, আজিজ শরীফ, মজিদ শরীফখালৈক পাহলান, হাবিব ফকিরগং।

নান্নু আরো জানান, এসিড মামলার আসামী আজিজ শরীফকে ওই মাদক মামলার প্রত্যক্ষদর্শী হিসাবে প্রধান স্বাক্ষী রাখা হয়েছে। তার অভিযোগ, আসামীরা এসিড মামলা থেকে রক্ষা পেতে এবং মামলাটি তুলে নিতেই পরিকল্পিতভাবে তার বৃদ্ধা মা নিলুফা বেগমকে চার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার
দেখিয়ে ইয়াবা মামলা সাজিয়ে কোর্টে প্রেরন করা হয়। নিলুফা বেগম বর্তমানে কারাগারে আহাজারি করে দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে নান্নু ফকির তার মাসহ পরিবারের সদস্যদের নামে এসিড মামলার আসামীদের কর্তৃক পরিকল্পিত ইয়াবা মামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে মিথ্যা ইয়াবা মামলা থেকে মুক্ত এবং এসিড মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »