সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে গৃহবধূকে মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
প্রকাশ: ২০ জুলাই, ২০২০, ৬:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে গৃহবধূকে মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে যৌতুকের দাবি মেটাতে না পারায় তাহমিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে নির্যাতন ও মাথা ন্যাড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় স্বামী মো. রফিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই নির্যাতিতা নারী।অভিযুক্ত রফিকুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মো. ফজলুল হক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য পশু চিকিৎসক।গৃহবধূ তাহমিনা বেগম অভিযোগে জানান, ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দু’টি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন। এমনকি বাবার বাড়িতে তার যে সম্পত্তি রয়েছে তাও স্বামীকে দেওয়ার জন্য চাপ দিতেন। কিন্তু তিনি তাতে রাজী না হওয়ায় স্বামী প্রায়ই তাকে মারধর ও নানা ধরণের নির্যাতন করতেন। কিন্তু ছেলে দু’টির মুখের দিকে তাকিয়ে তিনি সব নির্যাতন মুখ বুঁজে সহ্য করেন। শনিবার বিকালে যৌতুক ও বাপের বাড়ির সম্পত্তি দেওয়ার জন্য স্বামী তাকে বেদম মারধর করেন এবং মাথা ন্যাড়া করে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে স্থানীয় লোকজন জখম অবস্থায় তাকে পটুয়াখালীর আড়াইশ’শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, নির্যাতিতা তাহমিনার স্বামী রফিকুল ইসলামকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »