সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে ত্রি-বার্ষিক সম্মেলনে– বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের সংগঠন আওয়ামীলীগকে বাঁচাতে হবে – সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০১৯, ৩:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ত্রি-বার্ষিক সম্মেলনে– বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের  সংগঠন আওয়ামীলীগকে বাঁচাতে হবে   – সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের

রানা পটুয়াখালী প্রতিনিধিঃ

‘বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর সংগঠন, মুক্তিযুদ্ধের সংগঠন আওয়ামীলীগকে বাঁচাতে হবে। আর আওয়ামীলীগকে বাচাঁতে হলে দলের ত্যাগী নেতা কর্মীদের বাঁচাতে হবে, এতে দল টিকে থাকবে, সংগঠনও শক্তিশালী হবে’ প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন । এ সময় তিনি আরো বলেন, দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর হুশিয়ারী দেন। দল ভাড়ি করতে নিজের পরিবারের লোকদের কিংবা অন্য দলের মানুষদের দলে না টানার জন্য নির্দেশ দেন এবং দলের ত্যাগী ও পরিক্ষিতদের মূল্যায়ন করার কথাও বলেন।ঘরের মধ্যে ঘর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা ও সন্ত্রাসীরা সাবধান। দলে বসন্তের কোকিল লাগবে না। বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করবেন না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। বড় বড় শ্লোগান, পোস্টার আর নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
তিনি গতকাল সোমবার দুপুরে ঐতিহাসিক শহীদ আলাউদ্দিন শিশু পার্কে পটুয়াখালী জেলা আওয়মীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।
সম্মেলনের দ্বিতীয় সেসনে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেনকে সভাপতি এবং যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মান্নান ওরূপে ভিপি মন্নানকে জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে ২ ডিসেম্বর সোমবার সকালে জাতীয় সঙ্গিতের সাথে সাথে জাতীয় পতাকা এবং দলী পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলণে শুভ উদ্ভোধন করা হয়। পরে সম্মেলন স্থলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাবেক ধর্মপ্রতিমন্ত্রী, পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ও বারবার নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর হোসেন এর সঞ্চালনায় আয়োজিত সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ শাম্মি আহমেদ, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য গোলাম রাব্বানী চিনুসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন, সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, মোঃ মহিব্বুর রহমান এমপি, অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, এস.এম শাহজাদা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন মিয়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আঃ মন্নান ভিপি মন্নান, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাউফল উপজেলার পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, পটুয়াখালী সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলাম,সহ উপজেলা সমূহের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা সমূহের মেয়রবৃন্দ। সম্মেলনে আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী যোগ দেয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »