পটুয়াখালীতে পায়রা সেতু নির্মাণ কাজে স্ক্যাভেটরের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত
প্রকাশ: ২০ আগস্ট, ২০১৯, ১:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে পায়রা সেতু নির্মাণ কাজে  স্ক্যাভেটরের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুতে স্ক্যাভেটরের ধাক্কায় মোঃ সহিদুল ইসলাম হাওলাদার (৪০) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মোঃ ইসমাইল জানায়, লেবুখালী ফেরীঘাটে নির্মাণাধীন পায়রা সেতুতে ভারী মালামাল স্থানান্তরকালে স্ক্যাভেটরের ধাক্কায় নির্মাণ শ্রমিক সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু ঘোষনা করেন। নিহত শ্রমিক সহিদুল ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে বলে জানা যায়। তার পিতার নাম আবদুর রহমান হাওলাদার।
এদিকে দুর্ঘটনার পর পরই নির্মাণাধীন সেতু প্রকল্পের সংরক্ষিত এলাকার সকল প্রবেশ পথ বন্ধ করে দেয় চায়না ঠিকাদার কর্তৃপক্ষ। খবর পেয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো: ফারুক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এ ব্যপারে ওসি মনিরুজ্জামানের সাথে কথা বলে জানা যায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। তিনি আরো বলেন প্রজক্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন নির্মান কার্যে অসাবধানতার জন্য এরকম দুর্ঘটনা ঘটতে পারে তবে আমরা শ্রমিকদের নিয়ে বসে নিহতের পরিবারকে ক্ষতিপূরন দেয়ার ব্যবস্থা করবো।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »