● ●


পটুয়াখালীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলা
প্রকাশ: ১৪ আগস্ট, ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলা

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দশমিনায় খালার বাড়ি বেড়াতে যাওয়ার পথে দশমিনা ও গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে।বুধবার (১৪ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

এতে নুরুল হক নুরের সাথে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন।এ সময় নুরুল হক নুরের মোটরসাইকেল বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।নুরুল হক নুরের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু বলেন, ‘গলাচিপা থেকে মোটরসাইকেলযোগে দশমিনায় তাদের বাড়ি যাবার পথে উলানিয়া ব্রিজের কাছে একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন।

এই হামলায় নুরের সাথে থাকা আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং বর্তমানে তারা অবরুদ্ধবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ উল্লাহ।গলাচিপা থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের নেতা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘দশমিনা উপজেলার এক ভাইয়ের দাওয়াতে যোগ দিতে যাচ্ছিলেন নুর। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে। তার সাথে তার ভাইসহ আরও কয়েকজন ছিল তাদেরকেও বেধড়ক মারধর করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »