সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে মাদক সম্রাট হিরা র‌্যাবের হাতে গ্রেফতার
প্রকাশ: ৪ আগস্ট, ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে মাদক সম্রাট হিরা র‌্যাবের হাতে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীর আলোচিত মাদক সম্রাট হিরা তালুকদার র‌্যাবের হাতে ইয়াবা ও হিরোইন সহ আটক।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চিহ্নত মাদক ব্যবসায়ী হিরা তালুকদার শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট ও হিরোইন মাদক সেবক সেবীদের নিকট ক্রয়ে বিক্রয়ে করে আসছে।

প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে র‌্যাবের একটি গোয়েন্দা দল শহরের তিতাস সিনেমা সংলগ্ন হিরা তালুকদারের অবস্থান নিশ্চিত করে মাদক ক্রয়ে বিক্রয়ের সত্যতা পায় র‌্যাব । পরে পটুয়াখালী ক্যাম্পেরে কোম্পানী কমান্ডার সিনিয়র এ এস পি, সোয়েব আহমেদ খান এর নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল ঘটনা স্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে হিরা তালুকদারকে আটক করে।

এসময় উপস্থিত জনসম্মূখে তার দেহ তল্লাসী করে অভিনব পন্থায় লুকানো অবস্থায় ৩৬ ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া ৩ গ্রাম হিরোইন উদ্ধার করে র‌্যাব। পরে র‌্যাব জব্দকৃত আলামত সহ গ্রেফতার কৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তোন্তর করে। থানা সুত্রে জানাগেছে, র‌্যাবের গ্রেফতারকৃত আসামী হিরা তালুকদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ইয়াবা ফেন্সিডিলের একাধিক মামলা রয়েছে সদর থানায়।

বিভিন্ন সুত্রমতে জানাগেছে, র‌্যাবের হাতে আটক হিরা শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মনু তালুকদারের বড় ছেলে সে দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জরিত। আইন শৃংখ্যলা বাহিনী সদর ফাঁড়ি পুলিশ, ডিবি পুলিশ, সদর থানা ও র‌্যাব কর্তৃক মাদকের ছোট বড় অসংখ্য চালান সহ একাধিক বার গ্রেফতার হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »