মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে র‌্যাবের জালে ভুয়া ডাক্তার আটক
প্রকাশ: ১৮ মে, ২০২০, ৬:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে র‌্যাবের জালে ভুয়া ডাক্তার আটক

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপার পাতাবুনিয়া বাজারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তার আটক করেছে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক ব্যক্তির নাম মো. নুরুজ্জামান তালুকদার (৩৬)। সে পটুয়াখালী সদরের টাউন কালীকাপুর এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে।র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গলাচিপার পাতাবুনিয়া বাজারে মেসার্স তালুকদার মেডিসিন হাউসে প্রাইভেট প্রাকটিসের নামে নুরুজ্জামান তালুকদার নামে এক ব্যক্তি নিজেকে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিলো। আটক ব্যক্তি চিকিৎসা শাস্ত্রে কোন পেশাদার ডিগ্রী অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের ভুয়া চিকিৎসা দিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সোমবার সকালে তাকে আটক করে র্যাবের বিশেষ দল।
র্যাব জানায়, নুরুজ্জামান তালুকদার মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিলো। অভিযনের সময় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন আটক মো. নুরুজ্জামান তালুকদারকে ভুয়া ডাক্তার হিসেবে অভিমত ব্যক্ত করেন।তাকে গলাচিপা থানায় সোপর্দ করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »