সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচর ও নির্যাতনের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন
প্রকাশ: ১০ অক্টোবর, ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচর ও নির্যাতনের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

সঞ্জিব দাস,গলাচিপাঃ

পটুয়াখালী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচর – নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষন মামলা দায়েরের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কালীপদ দাস। লিখত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের মোঃ ইউসুফ খান ও আমাদের একই বাড়ীর মনিকা রানী ওরফে মুঙ্গলী রানীকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তার নিজ ঘরে আপত্তিকর অবস্থায় গ্রামবাসী আটক করে।

পরবর্তীতে গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করে। তারা ঐদিন বাড়িতে এসে এ ঘটনায় আমাকে দায়ী করে ইউসুফ খান হুমকি-ধামকি দেয় এর প্রেক্ষিতে আমি ২০১৮ সালের ১লা জানুয়ারি ১৮ নং সাধারণ ডায়েরি করি।

এরপর থানা পুলিশের উভয় পক্ষকে থানায় ডেকে শান্ত থাকতে বলে। কালীপদ দাস আরও বলেন, এরপর থেকে ওই চক্র বিভিন্ন সময়ে অকথ্য নির্যাতন করে আসছিল। এর ধারাবহিকতায় সুজন জমাদ্দার ও মনিকার পুত্র সুশান্ত চন্দ্র দাস কালীপদর কলেজ পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যাক্ত করতো।

এর পর তার মেয়ের ছবি বিকৃত করে খারাপ ছবি জনসম্মুখে ছেড়ে দেয়। এ ঘটনায় সুশান্তর বিরুদ্ধে গলাচিপা থানায় পর্নগ্রাফী আইনে জিআর ২৫১/১৮ নং মামলা করে কালীপদ দাস। এ মামলায় মুঙ্গলী রানী তার ছেলে সুশান্তকে বাচাতে তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক একটি ধর্ষন মামলা পটুয়াখালী নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দায়ের করেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে গ্রামবাসী ছাড়াও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »