শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী প্রেসক্লাবে রনগোপালদী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাস্তবায়নে সদস্যদের সংবাদ সম্মেলন
প্রকাশ: ১০ জুলাই, ২০১৯, ৫:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী প্রেসক্লাবে রনগোপালদী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাস্তবায়নে সদস্যদের সংবাদ সম্মেলন

রানা, পটুয়াখালী ঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ০১নং রনগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.টি.এম আসাদুল হক (নাসির সিকদার) এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাত ও জেলেদের ভিজিএফ চাল আত্মসাত এবং মহিলা সদস্যদের সাথে অসদাচরনের অভিযোগ করে পরিষদের ৯ জন সদস্য সভাসহকারে রেজুলেশন করে অনাস্থা প্রস্তাব বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
১০জুলাই বুধবার দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবে দশমিনা উপজেলার ০১নং রনগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.টি.এম আসাদুল হক (নাসির সিকদার) এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাত ও জেলেদের ভিজিএফ চাল আত্মসাত এবং মহিলা সদস্যদের সাথে অসদাচরনের অভিযোগ করে পরিষদের ৯ জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ২নং ওয়ার্ডের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন। লিখিত বক্তব্যে সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন উক্ত চেয়ারম্যান এ.টি.এম আসাদুল হক পরিষদের কোন নিয়মনীতি অনুসরন না করে বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাত, জেলেদের ভিজিএফ চাল আত্মসাত এবং মহিলা সদস্যদের সাথে অসদাচরনের কারনে গত ২২.০৬.১৯ইং তারিখ সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম গাজীর সভাপতিত্বে ৬জন সদস্য ও দুই জন মহিলা সদস্যসহ ৯জন সদস্য সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা রেজুলেশন করে ২৪ জুন দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৯ জন সদস্য সশরীরে উপস্থিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবপত্র দাখিল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়। যা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরে প্রেরন করা হয়। কিন্তু এক পক্ষকাল অতিবাহিত হলেও উপজেলা নির্বাহী অফিসার অজ্ঞাত কারনে দুর্নীতিবাদ চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা না নিয়ে অজ্ঞাত কারনে উক্ত চেয়ারম্যানকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন।
সংবাদ সম্মেলনে সদস্য জাহাঙ্গীর হোসেন আরও বলেন, উক্ত চেয়ারম্যান, প্রান্তিক জেলেদের জন্য বরাদ্ধকৃত বিশেষ ভিজিএফ চাল দুঃস্থ ও প্রকৃত জেলেদের মাঝে সঠিকভাবে বিতরন না করায় ১০৪জন জেলে বিভিন্ন জায়গায় অভিযোগ করায় বিভিন্ন পত্রিকায় তা প্রকাশিত হয়েছে। জেলেদের পক্ষ থেকে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে পিটিশন কেস নং-০২/২০১৯ আনায়ন করা হয়। পরিষদের মেম্বার/মহিলা মেম্বারদের সম্মানীভাতা ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের মাধ্যমে পরিশোধের কথা থাকলেও চেয়ারম্যান ট্যাক্স আদায় করে তিনি তার খেয়াল খুশিমত খরচ করেন এবং অদ্য পর্যন্ত মেম্বারদের সম্মানী ভাতা দেন নাই। চেয়ারম্যান কর্ম সৃজন (৪০ দিনের কর্মসূচী) কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সিপিসি ইউপি সদস্য ও সদস্যাদের কাছ থেকে ১৫% হারে জোরপূর্বক উৎকোচ নেন। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালিন ভাতা প্রদানের ক্ষেত্রে জনপ্রতি ৩ হাজার টাকা করে আদায় করে আত্মসাত করে আসছেন। ভিজিডি কর্মসূচীর ক্ষেত্রে উপকারভোগী মহিলা নির্বাচন ভিজিডি চক্র ২০১৯-২০২০ মহিলা চ‚ড়ান্ত তালিকা প্রণয়নের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। যার পরিপ্রেক্ষিতে মোকাম দশমিনা বিজ্ঞ সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-৪৩/২০১৯ মোকদ্দমা চলমান আছে।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম গাজী, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর মর্জিনা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর মাহিনুর বেগম, ১নং ওয়ার্ডের মেম্বর মোঃ মনির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বর মোঃ জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ডের মেম্বর মোঃ বাচ্চু মিয়া, ৬নং ওয়ার্ডের মেম্বর মোঃ অলিউল ইসলাম রুবেল, ৮নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল মৃধা, ৯নং ওয়ার্ডের মেম্বর মোঃ মফিজুল হক। আরও উপস্থিত ছিলেন রনগোপালদী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ হাওলাদার ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »