বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পথচারীর পকেটে ইয়াবা ভরে আসামি বানালো পুলিশ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২, ১:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পথচারীর পকেটে ইয়াবা ভরে আসামি বানালো পুলিশ

পথচারীর পকেটে ইয়াবা ভরে আসামি বানালো পুলিশ

পথচারীর পকেটে মাদক দিয়ে তাকে মামলার আসামি বানালো পুলিশ। পথচারীর নাম খলিলুর রহমান। একাত্তরের ক্যামেয়ায় ধরা পড়েছে সেই অভিনব চিত্র।

ছবিতে দেখা যাচ্ছে, পল্লবী থানার সাদা পোশাকধারী এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলের পকেটে পুরে দিলো।

তারপর উল্টো তাকেই মারধর করতে করতে একটি অটো রিকশায় তুলে নেন। নগরীর খিলক্ষেত এলাকার ঘটা সেই ঘটনার ভিডিও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সময়, মঙ্গলবার দুপুর। তখন ঘড়ির কাটা দুটো ছুঁই ছুঁই। ঘটনাস্থল খিলক্ষেত। এ সময় চলতি পথে হঠাৎ দেখা যায়, পথচারির সাথে সাদাপোশাক ধারী পুলিশ সদস্যের ধস্তাধস্তি।

দেখে বোঝার উপায় নেই আসলে কি ঘটছে। কিছুক্ষণ পর পুলিশ জানায়, তারা খলিলুর রহমান নামে একজন চিহ্নিত মাদক কারবারীকে ধরেছেন। যার কাছে ১৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে।

কিন্তু একাত্তরের ক্যামেরায় ধরা পড়লো অন্যচিত্র। ছবিতে দেখা যাচ্ছে ধস্তাধস্তির এক পর্যায়ে রুবেল নামের পুলিশের একজন কথিত সোর্স একটি প্যাকেট দেয় মাহবুবুল আলমকে।

রাজধানীর পল্লবী থাকার এই পুলিশ কর্মকর্তা সেই প্যাকেট খলিলের পকেটে চালান করে দিয়ে উল্টো খলিলকেই মাদক মামলায় আটক করেন।

যদিও খলিলুরের দাবী তার কাছে কোনো মাদক ছিলো না। পরে এএসআই মাহবুবুল আলম দাবী করেন, কয়েকদিন ধরেই খলিলকে ধরতে তারা অভিযান চালিয়ে আসছিলো।

সবশেষ খিলক্ষেতে এলাকায় তাকে ধরতে সক্ষম হয়। উদ্ধার হয় ১৩৫ পিস ইয়াসা। খিলক্ষেত থানা এই এএসআইর আওতায় কিনা সে বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

আটকের পর ধস্তাধস্তি করে খলিলকে উঠিয়ে নেয়া হয় একটি ভাড়া করা সিএনজি অটোরিক্সায়। এ সময় তাকে শারীরিক নির্যাতনও করা হয়।

যদিও হাইকোর্টের নির্দেশনা আছে আসামি ধরতে বিনা পোশাকে আইন-শৃঙ্খলাবাহিনী কোন অভিযান করতে পারবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »