মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মা ব্যাংক চার দিন বন্ধ থাকবে
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পদ্মা ব্যাংক চার দিন বন্ধ থাকবে

বরিশাল ডেক্স : নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার স্থাপনের জন্য আগামী চার দিন বন্ধ থাকবে বেসরকারি পদ্মা ব্যাংকের সেবা। আজ ২১ ডিসেম্বর বুধবার রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রোববার রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত এ ব্যাংকে লেনদেন করা যাবে না। এরপর থেকে আবার যথানিয়মে লেনদেন করতে পারবেন গ্রাহক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারার ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক এ সম্মতি দিয়েছে।

সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য বিভিন্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে সাময়িকভাবে সেবা বন্ধ রাখে। পদ্মা ব্যাংকের সেবা বন্ধের এ সময়ের মধ্যে তিন দিনই সরকারি ছুটি। কেননা, ২৩ ও ২৪ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। আর আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মীয় বড় দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। মূলত শাখায় গিয়ে ব্যাংকিং সেবা নিতে পারবেন না শুধু বৃহস্পতিবার।

২০১৩ সালে ফারমার্স নামে যাত্রা শুরু হয় পদ্মা ব্যাংকের। তবে বিভিন্ন অনিয়মের কারণে পরবর্তী সময়ে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা হয়। এ ছাড়া আগের পরিচালনা পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করা হয়। ব্যাংকটির মালিকানায় যুক্ত করা হয় রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »