মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত
প্রকাশ: ১৭ মে, ২০২১, ১১:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত

প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ তাকে চার বছর মেয়াদের জন্য এ নিয়োগ প্রদান করেন।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ১৯৯০ সালের আগস্ট মাসে পটুয়াখালী কৃষি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি পবিপ্রবির রেজিস্ট্রার (অ.দা.), পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এবং নীল দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল শাখার ছাত্রলীগের কার্যকরী কমিটিতে দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ সোসাইটি অফ এগ্রোনমি, সিড সায়েন্স সোসাইটি এবং বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের আজীবন সদস্য।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ স্নাতকোত্তর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দুর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সাবেক ভাইস-চ্যান্সেলরের মেয়াদ শেষ হলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক ৬ জানুয়ারি থেকে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করেন। তিনি ১৭ মে থেকে ভাইস-চ্যান্সেলর হিসাবে যোগদান করেন।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ভাইস-চ্যান্সেলর হিসাবে নিয়োগ পাওয়ায় তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »