
পরীমনির ফ্ল্যাটে নিয়মিত আয়োজন করা হতো ঘরোয়া পার্টির। সেখানে মদের সাপ্লাই করতেন গ্রেফতার নজরুল ইসলাম রাজ।
রাজসহ অনেকে তার বাসায় মাদকসেবন ও পার্টিতে অংশ নিতেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ৩ আগস্ট রাতে শরিফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে গ্রেফতার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীর অভিজাত এলাকার গুলশান, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টি আয়োজনের বেশ কয়েকটি স্থানের তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর অভিযানে গত ৪ আগস্ট রাজধানীর বনানী এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে পরীমনি (২৬) ও তার সহযোগী নজরুল ইসলাম ওরফে রাজসহ (৩৯) ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাকি দুইজন হলেন-পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু (২৯) এবং রাজের ম্যানেজার মো. সবুজ আলী (৩৫)।
গ্রেফতার পরীমনিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পিরোজপুরের কলেজে (এইচএসসি) জীবনে অধ্যায়নরত অবস্থায় চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি ২০১৪ সালে চিত্র জগতে অন্তর্ভুক্ত হন। এ পর্যন্ত তিনি ৩০টি সিনেমা এবং ৫/৭টি টিভিসিতে অভিনয় করছেন।
পিরোজপুর থেকে ঢাকায় এসে চিত্র জগতে একটি দৃঢ় অবস্থান তৈরিতে গ্রেফতার নজরুল ইসলাম রাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তিনি জানান।
গ্রেফতার পরীমনি ২০১৬ সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন। মাত্রাতিরিক্ত সেবনের চাহিদা মেটানোর লক্ষে বাসায় একটি মিনি বার স্থাপন করেছেন। মিনিবার থাকায় তার ফ্ল্যাটে ঘরোয়া পার্টি আয়োজন করতেন। গ্রেফতার নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশগ্রহণ করতেন।
এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কারো বাসায় মিনি বার থাকা আইন সিদ্ধ নয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, তিনি অতিমাত্রায় মাদকাসক্ত ছিলেন। পরীমনির বাসায় রাজের সরবরাহ করা মাদকে ও আয়োজনে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। কিন্তু পরীমনির মাদকের একটি লাইসেন্স আমরা পেয়েছি কিন্তু সেটি মেয়াদোত্তীর্ণ। তাছাড়া সেই লাইসেন্স অনুযায়ীও তিনি মিনি বার পরিচালনা বা বিপুল পরিমাণ মাদক রাখতে পারেন না।
ফেসবুক লাইভে আইন-শৃঙ্খল বাহিনী নিয়ে পরীমনির বিরূপ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি ফেসবুক লাইভে এসে কেন এ ধরনের বিভ্রান্তকর ও বিরূপ মন্তব্য করেছেন তা আমরা তদন্ত করে দেখছি। র্যাব যখন অভিযান করে তখন র্যাবের গোয়েন্দা শাখা, সাদা পোশাকে সদস্যরা নিয়জিত থাকেন। আমরা প্রাথমিকভাবে মনে করছি তিনি সংক্ষুব্ধ ছিলেন। তবে আমরা বিষয়টি তদন্ত করবো, তার অন্য কোনো উদ্দেশ্য ছিলো কিনা সেটাও তদন্ত করে দেখবো।






গাজীপুরে শ্রমিক–পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০; পুলিশের গাড়িসহ ১৫টি যানবাহন ভাঙচুর
৫০ লাখ না দিলে এক কোটি! ফোনে হুমকি দিতেন সাব্বির
প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
ব্র্যাকে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, আছে পিতৃত্বকালীন ছুটি
এবার আপনিও হতে পারেন ফ্যাশন হাউসের মডেল, পাবেন মাসিক বেতন
হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা
শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির
মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার
যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা
ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল
ঢাকা কর অঞ্চল-১৯–এর অধীন চাকরি, পদ ৬০
তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর