শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঁচ ডিআইজি প্রিজন্সকে বদলি
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩, ২:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাঁচ ডিআইজি প্রিজন্সকে বদলি

নিজস্ব প্রতিবেদক

পাঁচ কারা উপ-মহাপরিদর্শককে (ডিআইজি প্রিজন্স) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- বরিশাল বিভাগীয় ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগীয় ডিআইজি প্রিজন্স অসীম কান্ত পালকে খুলনা বিভাগে, খুলনা বিভাগীয় ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে সিলেট বিভাগে, ময়মনসিংহের ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরকে বরিশাল বিভাগে এবং সিলেটের ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর তিন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুজন জ্যেষ্ঠ জেল সুপারকে বদলি করা হয়।

বদলি করা তিন ডিআইজি প্রিজন্সের মধ্যে চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন্স এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুরের ডিআইজি প্রিজন্স মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে ও ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স মোহাম্মদ তৌহিদুর হককে রংপুর বিভাগে বদলি করা হয়।

আর জ্যেষ্ঠ জেল সুপারের মধ্যে হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »