বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঁচ হাজার টাকা সুদ-আসলে ৫ লাখ দাবি, কৃষকের ‘আত্মহত্যা’
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাঁচ হাজার টাকা সুদ-আসলে ৫ লাখ দাবি, কৃষকের ‘আত্মহত্যা’

মাদারীপুর প্রতিনিধি

বছর তিনেক আগে কৃষিজমি চাষের জন্য এক ব্যক্তির কাছ থেকে সুদে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন বাবুল মল্লিক। এখন পাঁচ হাজারের জায়গায় পাঁচ লাখ টাকা দাবি করছেন ওই ব্যক্তি। তা দিতে না পারায় বাবুলের ১২০ শতাংশ জমি দখল করে নিয়েছেন তিনি। এতে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বাবুল।

এই অভিযোগ করেছেন বাবুলের পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলায়। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের একটি আমগাছ থেকে বাবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত বাবুল মল্লিক (৪৫) ডাসারের নবগ্রাম ইউনিয়নের নবগ্রামের চিত্তর মোড় এলাকার রসরাজ মল্লিকের ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলে (১৫) ও তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় বাবুলের পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্ত লিটন শিকদার (৩৫) একই ইউনিয়নের আলিশাকান্দি গ্রামের হাকাই শিকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল মল্লিক কৃষিকাজ করে সংসার চালাতেন। তিন বছর আগে তিনি লিটন শিকদারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে পাঁচ হাজার টাকা সুদে নিয়েছিলেন। বাবুল গরিব কৃষক হওয়ায় তিন বছরে সেই টাকা পরিশোধ করতে পারেননি। এ জন্য বাবুলকে নিয়মিত চাপ দিচ্ছিলেন লিটন। সম্প্রতি লিটন সেই খালি স্ট্যাম্পে পাঁচ হাজার টাকার জায়গায় ‘সুদ-আসলে’ পাঁচ লাখ টাকা বসিয়ে বাবুলের কাছে তা দাবি করছিলেন। পাঁচ লাখ টাকা দিতে না পারায় কয়েক দিন আগে বাবুলের ১২০ শতাংশ কৃষিজমি দখল করে নেন লিটন। এতে বাবুল মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল ভোররাতে নিজ বাড়ির পাশে একটি আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলি মল্লিক বলেন, ‘অভাবে পড়ে লিটন শিকদারের কাছ থেকে টাকা সুদে নিছিল আমার স্বামী। আমরা গরিব হওয়ার সেই পাঁচ হাজার টাকা দিতে পারি নাই। কিন্তু সে পাঁচ হাজার টাকার জায়গায় পাঁচ লাখ বসাইয়া আমাদের ছয় জৈষ্ঠ্য (১২০ শতাংশ) জমি দখল করেছে। এটা দেখে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে। আমরা লিটন শিকদারের বিচার চাই। ’

অভিযোগের বিষয়ে কথা বলতে লিটন শিকদারকে মোবাইল ফোনে ফোন করেও পাওয়া যায়নি। জানা গেছে, ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছেন তিনি।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ‘সকালে আমি বিষয়টি জানতে পেরেছি। তবে কী কারণে সে মারা গেছে এখনো জানতে পারিনি। তার পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রশাসনের সাহায্য নিতে বলেছি। ’

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় পুলিশ থানায় অপমৃত্যু মামলা করেছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »