পানিতে ভাসছে বরিশাল শহর
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২২, ১:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পানিতে ভাসছে বরিশাল শহর

অনলাইন ডেস্ক : বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কীর্তনখোলা নদীর পানি। ফলে তলিয়ে গেছে বরিশাল শহর, সদর রোডে থই থই করছে পানি। নদীতে পানি ও ব্যাপক বৃষ্টিতে পরিস্থিতি অবনতির দিকে। তবে দুইদিন পর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানায় আবহাওয়া দফতর ও পানি উন্নয়ন বোর্ড।

শুধু বরিশাল শহরই নয় বিভাগের ছয়টি জেলা সদর এবং ৪২টি উপজেলা সদরের চিত্র এর থেকেও বেশি ভোগান্তির। দক্ষিণাঞ্চলের উপকূলে ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। পানি দীর্ঘক্ষণ স্থায়ী না হলেও ক্ষতিরমুখে পড়তে পারেন বলে শঙ্কা কৃষক ও মাছ চাষিদের।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, বিভাগের সবগুলো নদীর পানির উচ্চতা অস্বাভাবিক উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। বুধ, বৃহস্পতি, শুক্রবার, শনিবার ও রবিবার বিপৎসীমা অতিক্রম করে পানি প্রবাহিত হচ্ছে। বর্ষা মৌসুমে এই চিত্র স্বাভাবিক। তবে বেশিদিন পানি বৃদ্ধি থাকলে নদী ভাঙন দেখা দেবে।

তিনি বলেন, বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে, ভোলা খেয়াঘাট এলাকার তেঁতুলিয়া নদীর পানি ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি ১ মিটার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে, ঝালকাঠি জেলার বিশখালী নদীর পানি ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বুড়িশ্বর/পায়রা নদীর পানি ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে, বরগুনা জেলার বিশখালী নদীর পানি ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে, পাথরঘাটা উপজেলার বিশখালী নদীর পানি ১ মিটার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে, পিরোজপুর জেলার বলেশ্বর নদীর পানি ২৭ সেন্টিমিটার এবং উমেদপুরের কঁচা নদীর পানি ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপকূলীয় জেলা ভোলার মনপুরা, তজুমদ্দিন, দৌলতখান উপজেলায় শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। একইচিত্র পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী, মির্জাগঞ্জ, বাউফল, বরগুনার পাথরঘাটা, বামনা, বেতাগীতেও।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »