সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পানির নিচে বরিশাল নগরী: সড়কে থৈ থৈ করছে :ঘর বাড়িতে পানি :দুর্ভোগ চরমে
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২, ৩:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পানির নিচে বরিশাল নগরী: সড়কে থৈ থৈ করছে :ঘর বাড়িতে পানি :দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুইদিন ধরে বৃষ্টির কারণে বরিশাল নগরীর সব সড়ক পানিতে তলিয়ে গেছে।

সোমবার দুপুরের পর থেকে নগরীর সব অলি-গলি ডুবে যায়। এতে যানবাহন চালকসহ নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।

নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা গোলাম মোর্শেদ বলেন, কালুশাহ সড়কসহ আশপাশের অলি গলিতে হাঁটু পানি। ড্রেনের ময়লা পানি, বৃষ্টির পানি ও নদীর পানি একাকার হয়ে বিদঘুটে অবস্থা। এ পানি পায়ে লাগলে চুলকানি শুরু হয়।

নগরীর সদর রোড ও বটতলার পর থেকে পানি সবচেয়ে বেশি বলে তিনি জানান।

সরজমিনে নগরী সংলগ্ন চর আবদানী, বেলতলা, আমানতগঞ্জ, উলালঘুনী সড়ক পানি নিচে দেখা গেছে।

এর আগে এসব এলাকা পানির নিচে দেখা যায়নি বলে জানিয়েছেন নগরীর বেলতলা এলাকার দোকানী সাইদুল।

তিনি বলেন, বেলতলা খেয়াঘাট থেকে বেলতলা বাজার সড়কে কখনও পানি উঠতে দেখা যায়নি। আজ সেই সড়কে হাঁটুর কাছাকাছি পানি।

বরিশাল নগরীর সড়ক হাঁটু পানির নিচে
নগরীর ভাটার খাল এলাকার বাসিন্দা জুয়েল জানান, নগরীর রাজাবাহাদুর সড়ক, ক্লাব রোড, এমনকি বরিশাল সার্কিট হাউজ চত্বর পানির তলায়। প্রায় হাঁটু অবদি পানির নিচে রয়েছে সার্কিট হাউজ চত্বর ও সড়ক।

কলেজ এভিনিউ, ভাটিখানা, কাউনিয়া, ভাটারখালসহ বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়ে রয়েছে। বিভিন্ন ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি উঠেছে।

নগরীর আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনির বাসিন্দা রুবেল জানান, তার বাসায় হাঁটু পানি রয়েছে। আলমারি, শোকেস খাটের উপর রাখতে হয়েছে। কলোনির প্রবেশ পথ কেডিসি সড়ক পানির তলায়।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. মাসুম জানান, রাত ৮টা ৪৯ মিনিটের পরিমাপে দেখা গেছে কীর্তনখোলা নদীর পানি ২ দশমিক ৭২ মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীর পানি প্রবাহের বিপদসীমা হলো ২ দশমিক ৫৫ মিটার। বিপদসীমার চেয়ে শূন্য দশমিক ১৭ মিটার বেশি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

“এতে কীর্তনখোলা নদীর তীরবর্তী নগরীর নিম্নাঞ্চল পানিভরতি হয়ে রয়েছে। ডোবা-নালা, ড্রেন পানি ভর্তি থাকায় বৃষ্টির পানি নামতে পারছে না।”

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীসহ জেলায় ২৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, সিটি কর্পোরেশনের সর্বশক্তি দিয়ে নগরীর জলাবদ্ধতা দূর করার চেষ্টা করছে। সিটি মেয়রের নির্দেশে নগরীর সকল ড্রেন পরিষ্কার করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »