শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পালাবার পথ পাবেন না, জেলে আপনি যাবেন নিশ্চিত : কাদেরকে মির্জা আব্বাস
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২, ৫:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পালাবার পথ পাবেন না, জেলে আপনি যাবেন নিশ্চিত : কাদেরকে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেছেন, ‘বরিশালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির সমাবেশকে খাটো করার চেষ্টা করেছে। পালাবার পথ পাবেন না। জেলে আপনি যাবেন নিশ্চিত।’

আজ শনিবার দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আব্বাস বলেন, পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। আমার জীবনে দেখিনি বিরোধীদলের মিটিংয়ে পুলিশ তাঁবু করে দেয়। তারা আমাদের পুরো মাঠ ব্যবহার করতে দেবে না। কেন দেবে না? তারা মনে করেছিল দেশনেত্রী এখানে সমাবেশে করেছিল, নেতাকর্মীরা আরও বেশি জেগে উঠবে। তাই তারা ওখানে প্যান্ডেল করতে দেয়নি। কি লাভ হলো? আমাদের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য।

আজ পুরো বরিশাল মিছিলের নগরীতে পরিণত হয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই মুহূর্তে যাতে লাইভ টেলিকাস্ট না হতে পারে, সেজন্যে সকল প্রকার নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি নেই। রাজপথ বন্ধ, জলপথ বন্ধ, আকাশপথও বন্ধ। কি লাভ হলো? সারা দেশের মানুষ জেনে গেছে।

তিনি আরও বলেন, শুনলাম নির্দেশনা আছে, বিএনপির সমাবেশ যাতে পুরোটা দেখানো না হয়। কুমিল্লায় কাদের সাহেবের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) জনসভায় যতটুকু দেখানো হবে, বিএনপিরও যেন ততটুকু দেখানো হয়।

আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য প্রস্তুত নেতাকর্মীরা উল্লেখ করে তিনি বলেন, ভোট চুরি করতে ইভিএম না কিনে আসুন আমাদের নতুন প্রজন্মকে চুরি ডাকাতি না শিখিয়ে, ভালো কিছু করতে শেখাই। এই সরকারকে বিদায় করতে না পারলে নতুন প্রজন্মকে রক্ষা করতে পারব না।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচির মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অঙ্গ ও সহযোগী দলের নেতারা বক্তব্য দেন। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, আজ (৫ নভেম্বর) বরিশালে এরপর আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে টানা তৃতীয় দফার কর্মসূচি শেষ হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »