শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পাসপোর্ট অফিসে ভোগান্তির শেষ নেই
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২২, ১২:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাসপোর্ট অফিসে ভোগান্তির শেষ নেই

শাহীন মুন্সী : গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে অজানা কারণে গোপালগঞ্জের প্রশাসন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তরা এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা মানুষ এ দপ্তরের সেবা পেতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারছেন না। পাসপোর্ট অফিস সূত্র জানিয়েছে, এ ধরনের অনিয়ম ঠেকাতে সহকারী পরিচালক আশীষ কুমার দাস আন্তরিকভাবে চেষ্টা করেও শক্ত সিন্ডিকেটটি ভাঙতে পারছেন না। গত ২৪ ও ২৫শে আগস্ট সরজমিন গিয়ে জালাল শেখ, আরতি বাইন, জিল্লাল মোল্লা, সমির বাইনসহ একাধিক ভুক্তভোর সঙ্গে কথা বলে জানা যায়, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাসকে উপেক্ষা করে অফিস সহকারী পদে দায়িত্বে থাকা আবু তাহের অফিসের হর্তাকর্তা সেজেছেন। পাসপোর্ট বিতরণ কক্ষের সামনে প্রতিনিয়ত গ্রাহকদের দাঁড় করিয়ে রেখে ফোনে কথা বলাসহ খাতিরের লোকজন নিয়ে গল্পে মাতেন। অফিসের সকল অনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন তিনি। পাসপোর্ট এর আবেদন ফরম জমা থেকে শুরু করে বিতরণ পর্যন্ত রয়েছে তার সিন্ডিকেট।
বিজ্ঞাপন
অফিসের বাইরে রয়েছে তার এক ডজন দালাল। প্রভাবশালী আবু তাহেরের ইশারাতেই গ্রাহকদের বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করা হয়। পরবর্তীতে ঢাকা থেকে সমাধান করার কথা বলে হাতিয়ে নেয়া হয় হাজার হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেন, অফিস সহকারী আবু তাহের পাসপোর্ট বিতরণ রুমে অধিকাংশ সময় ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত থাকেন। মাঝেমধ্যে গ্রাহকসহ আমাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। পাসপোর্ট বিতরণের দায়িত্বে থাকা অফিস সহকারী আবু তাহের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, যখন সার্ভার না থাকে তখন মাঝেমধ্যে একটু ফোনে কথা বলি, এটা স্বাভাবিক নিয়ম। এ বিষয়ে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস বলেন, আমার কাছে পূর্বেও তার বিষয়ে অভিযোগ এসেছে, জরুরি ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা গ্রহণ করবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »