সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুরে শ ম রেজাউলের গাড়ি বহরে দুর্ঘটনা: ৭ নেতাকর্মী আহত
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরে শ ম রেজাউলের গাড়ি বহরে দুর্ঘটনা: ৭ নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক ।। নাজিরপুর উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের গাড়ি বহরে থাকা মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগের সাত নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রুহিতলা বুনিয়া নামক স্থানে ঘটনাটি ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ফায়েক শেখ নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলার বানিয়ারী গ্রামের দেলোয়ার হোসেন (৪২), দিঘীরজান গ্রামের অনুপ মজুমদার (২২), মুক্তার শেখ (৪০), বরইবুনিয়া গ্রামের মামুন শেখ (৩০), এমাদুল শেখ (৩২), তৌকির আহমেদ শেখ (৩৫), যুগিয়া গ্রামের ফায়েক শেখ (৪৫)।
আহত তৌকির জানান, তারা দুর্ঘটনার শিকার হলে মন্ত্রী নিজেই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসার সব ব্যবস্থাও তিনি করেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সেবার কাজে থাকা উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার জানান, বেলা ১১টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ঢাকা থেকে সড়ক পথে নাজিরপুরে ফিরছিলেন। তাকে নিয়ে নেতা-কর্মীরা আসার পথে উপজেলার রুহিতলা বুনিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা সাংবাদিকদের বলেন, আহতরা চিকিৎসা নিচ্ছেন। গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমে বক্তব্য পাওয়া যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »