শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পুকুরে মিলল ৮টি ইলিশ
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুকুরে মিলল ৮টি ইলিশ

 রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ধরা পড়েছে ইলিশ। জাল ফেলতেই উঠে এলো ৮টি জাটকা ইলিশ মাছ। প্রতিটি ইলিশ ৬-৮ ইঞ্চি আকারের। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। একেকটি ইলিশের ওজন প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম। এসব ইলিশ নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে লাইভ দেওয়া হয়।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া গেছে। 

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এতে ৮টি জাটকা ইলিশ উঠে আসে। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন। 

গত বর্ষা মৌসুমে মেঘনার অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চলে প্লাবিত হয়। ধারণা করা হচ্ছে পুকুরটি নদীর কাছে হওয়ায় জোয়ারের সময় পুকুরটিতে ইলিশের পোনা ঢুকে পড়ে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে।

মাকসুদুর রহমান মানিক বলেন, ইলিশগুলো রান্না করে খাওয়া হয়েছে। পুকুরে আরও জাটকা থাকতে পারে বলে মনে করছেন পুকুর মালিক।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি। নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়। তখন ওই পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। সেখান থেকেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে। এছাড়া অন্য কোনোভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »