বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের ওপর হামলার আসামি পুলিশের অনুষ্ঠানে বিশেষ অতিথি
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ১:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলার আসামি পুলিশের অনুষ্ঠানে বিশেষ অতিথি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

নাচোলে বিট পুলিশিংয়ের জনসচেতনতামূলক সভায় অংশ নেন পুলিশের ওপর ককটেল হামলার আসামি আবু তাহের খোকন (গোল চিহ্ন)নাচোলে বিট পুলিশিংয়ের জনসচেতনতামূলক সভায় অংশ নেন পুলিশের ওপর ককটেল হামলার আসামি আবু তাহের খোকন (গোল চিহ্ন)। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ বৃহস্পতিবার একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সকালে নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে ৭ নং বিট পুলিশিং এ সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবু তাহের খোকন। গত ২০ নভেম্বর পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে পুলিশের করা মামলার আসামি তিনি। 

এ নিয়ে উপজেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়। আওয়ামী লীগ নেতারা বলছেন, একটি গোষ্ঠী সরকার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পুলিশের ওপর হামলা মামলার এজাহারনামীয় আসামিকে অতিথি করেছে। তবে এর দায় নিচ্ছেন না কেউই। পুলিশ এবং আওয়ামী লীগ নেতারা একে অপরের ওপর দায় চাপাচ্ছেন। 

অনুষ্ঠানের সভাপতি ৭ নং বিট পুলিশিংয়ের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, ‘অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয় নাচোল পৌর কর্তৃপক্ষকে। তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন। আবু তাহের খোকন পুলিশের ওপর হামলার মামলার আসামি, এটা আমাদের জানা ছিল না।’ 

তবে বিএনপি নেতা খোকনকে অতিথি করার কথা অস্বীকার করেছেন নাচোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ খান ঝালু। তিনি বলেন, ‘বিট পুলিশিংয়ের কর্মকর্তা একটি সভা করার জন্য আয়োজন করতে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। সেখানে আমার কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন। খোকন উপস্থিত ছিলেন কি না জানা নেই। যদি উপস্থিত থেকে থাকে তাহলে এটি পুলিশের বিষয়।’ 

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বলেন, ‘নাচোলে সভা করার জন্য নানা শ্রেণি–পেশার মানুষ আছে। সেখানে বিএনপি নেতা একজন আসামিকে নিয়ে কেন পুলিশের অনুষ্ঠান করতে হবে। তিনি আবার পুলিশের দায়ের করা পুলিশের ওপরই ককটেল হামলার আসামি।’ তিনি বলেন, ‘সরকারকে বেকায়দায় ফেলতেই আবু তাহের খোকনকে অতিথি করা হয়েছে।’ 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজশাহী থেকে নাচোল গিয়ে আমার পক্ষে জানা সম্ভব নয় যে, কে আসামি আর কে সুধীজন। স্থানীয় পুলিশ ভালো বলতে পারবে।’ 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের কাছে জানতে চাইলে বলেন, ‘আবু তাহের খোকন পুলিশের ওপর ককটেল হামলা মামলার একজন এজাহারনামীয় আসামি। তবে তিনি আদালত থেকে জামিনে আছেন।’ 

জামিনে থেকে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আবু তাহের খোকন। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »