মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের বিশেষ অভিযান ১৫ দিনে গ্রেপ্তার ২৪ হাজার
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ২:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশের বিশেষ অভিযান ১৫ দিনে গ্রেপ্তার ২৪ হাজার

বিশেষ প্রতিনিধি

দেশব্যাপী পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযানে প্রায় ২৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মোট অভিযান চালানো হয় ৩৩ হাজার ৪২৯টি। ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলে এ অভিযান। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা শেষ হয়েছে।
পুলিশের দাবি, বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় বর্ষবরণ উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশে এ অভিযান চালানো হয়। তবে বিএনপির ভাষ্য, ১০ ডিসেম্বর ঢাকায় দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে অভিযানের নামে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার ২৩ হাজার ৯৬৮ জনের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৫ হাজার ৯৬৮ জন। আর অভিযান চলাকালে ৫ হাজার ১৩২টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ৮ হাজার জনকে। অভিযানকালে ২৪টি আগ্নেয়াস্ত্র, ২ লাখ ইয়াবা, ৮ কেজি ৬ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তালিকাভুক্ত জঙ্গি ও সন্ত্রাসী ৭২ জন।
বিশেষ অভিযান চালাতে এর আগে পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখা থেকে ৬৪ জেলার পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছিল, ঢাকার আদালত এলাকা থেকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সৃষ্ট প্রেক্ষাপট বিবেচনা, বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ করতে এ অভিযান পরিচালনা করা হবে।

আদেশ অনুযায়ী আবাসিক হোটেল, মেস, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের সম্ভাব্য লুকিয়ে থাকার সব স্থানে অভিযান চালানো হয়। জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার নির্দেশ দেওয়া হয় মাঠ প্রশাসনকে।
অভিযান শুরু হওয়ার আগে বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাঁরা অভিযোগ করেন, ঢাকায় ৩১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ টার্গেট করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা শুরু হয়েছে। তখন পুলিশের পক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দলকে জানানো হয়- এটি রুটিন অভিযান। দলটির নেতাকর্মীকে হয়রানি করা হবে না। পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি ও জঙ্গিদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীর সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতাকর্মীকে আসামি করা হয়। তাঁদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মীকে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অনেক জ্যেষ্ঠ নেতা রয়েছেন। পুলিশের করা মামলায় নাম উল্লেখ করা নেতাদের মধ্যে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ছিলেন না। এ ছাড়া ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে নতুন ও পুরোনো মামলায় পরোয়ানা রয়েছে এমন অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »