পুলিশের ভয়ে গাছে উঠলেন বিএনপি নেতা
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২, ১১:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশের ভয়ে গাছে উঠলেন বিএনপি নেতা

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়িতে পুলিশ দেখে ভয়ে বিএনপির এক নেতা গাছে উঠে পড়েন। পরে গাছ থেকে পড়ে তিনি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত নেতার নাম বাচ্চু রহমান। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব।

জানা গেছে, মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মোহনপুরে বাচ্চুর বাড়ি গিয়ে তাকে খুঁজছিল থানা-পুলিশের একটি দল। এ সময় তিনি বাড়ির দেয়াল টপকে পাশের একটি গাছে উঠে পড়েন। এর কিছুক্ষণ পর গাছ থেকে পড়ে আহত হন তিনি। এ কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।

জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত জানান, গত মঙ্গলবার রাতে বাচ্চুকে গ্রেপ্তার করতে বাড়িতে পুলিশ যায়। এ সময় বাড়ির নারীরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। এ সময় দেয়াল টপকে গাছে উঠে পড়েন বাচ্চু। পরে গাছ থেকে পড়ে আহত হন তিনি।

তিনি আরও জানান, বাচ্চুর হাতের আঙুল ভেঙে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, গত মঙ্গলবার পুলিশ বাচ্চু রহমানের এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়েছিল। তিনি পরিচিত মানুষ বলে পুলিশ ডাক দিয়েছিল। এতেই বাচ্চু আতঙ্কিত হয়ে গাছে উঠে পড়েন। এ সময় পড়ে গিয়ে হাতের আঙুল ভাঙেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »