সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পৌনে ২ লাখ টাকা বেতনে পিজিসিবিতে চাকরির সুযোগ
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পৌনে ২ লাখ টাকা বেতনে পিজিসিবিতে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ব্যবস্থাপনা পরিচালক’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদে আগ্রহীরা আগামী ৯ মার্চ পর্যন্ত সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

প্রতিষ্ঠানের নাম: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক

পদসংখ্যা: ১

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (পাঁচ বছরের চুক্তি, ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য)

বয়স: ২০২৩ সালের ৯ মার্চ সর্বোচ্চ ৬০ বছর।

কর্মস্থল: যে কোনো স্থান

বেতন: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল–সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫-এর স্কেল অন্তত ৩.৫ ও ৪-এর স্কেলে অন্তত ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে, বিশেষ করে জেনারেশন, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ২ হাজার টাকা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পিজিসিবি ভবন, অ্যাভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৩।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »