পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ
প্রকাশ: ১১ জুলাই, ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
ঝালকাঠির নলছিটিতে জেলেদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে খাদ্য সহায়তার (ভিজিএফ) পুরো চাল আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ্ আল মামুনের (লাভলু) বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ৬ জুলাই অভিযোগ করেছেন স্থানীয় চারজন জেলে। অভিযোগকারীরা হলেন- উত্তর ভাঙ্গাদেউলা গ্রামের দুলাল হাওলাদার (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০০৬), জলিল হাওলাদার (কার্ড নং-১০৪২৩৬৬০৮০০০০০৮), নুরুজ্জামান (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০০৭) ও ফরাসিনা গ্রামের আব্দুল কাদের খলিফা (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০১১)।
অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন ইউএনও। দেশে করোনা পরিস্থিতির মধ্যে পৌর কাউন্সিলরের এমন দুর্নীতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।অভিযোগে তারা উল্লেখ করেন, কার্ডধারী জেলেরা বর্তমান করোনা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন। কাউন্সিলর লাভলু তাদের নামে বরাদ্দকৃত যাবতীয় ত্রাণ ও দীর্ঘদিন ধরে জেলেদের মাসিক চাল আত্মসাৎ করেছেন। এমনকি অভিযোগকারী আব্দুল কাদের খলিফার নামে বরাদ্দকৃত কার্ডটিও হাতে পাননি তিনি।অভিযোগের ব্যাপারে কাউন্সিলর আব্দুল্লাহ্ আল মামুন (লাভলু) বলেন, অভিযোগকারীদের নাম জেলে তালিকায় থাকলেও তাদের নামে এতদিন কোন বরাদ্দ আসেনি। করোনা পরিস্থিতিতে যা বরাদ্দ এসেছে তা তাদেরকে দেয়া হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »