শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রকৌশলীকে চড়: নেতার কাছে দুঃখ প্রকাশ কৃষক লীগের বানি আমিনের
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২২, ১:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রকৌশলীকে চড়: নেতার কাছে দুঃখ প্রকাশ কৃষক লীগের বানি আমিনের

জাতীয় জাদুঘরের সামনে প্রকৌশলী ম ইনামুল হককে চড় মেরেছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বানি আমিন। তার দাবি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘বাজে কথা’ শুনে তিনি মাথা ঠিক রাখতে পারেননি। ওই ঘটনার জন্য সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদের কাছে লাঞ্ছনাকারী বানি আমিন ক্ষমা চেয়ছেন।

নদী গবেষণা ইনস্টিটিউট, হাওর ও জলাভূমি অধিদপ্তরসহ কয়েকটি সরকারি সংস্থার সাবেক মহাপরিচালক ইনামুল হক এখন ‘সর্বজন বিপ্লবী দল’ নামে একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে সক্রিয়। গত ২৪ ডিসেম্বর শাহবাগে তার দল লিফলেট বিলি করছিল, সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সর্বজন বিপ্লবী দলের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন ইনামুল হক। ব্যানার টানিয়ে ২৭ ডিসেম্বর অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানাচ্ছিলেন ইনামুল এবং আরও তিন নেতা-কর্মী। হঠাৎ এক ব্যক্তি এসে ইনামুল হককে চড় মারেন। ওই সময় ওই ব্যক্তি বলছিলেন, ‘দেশ ধ্বংস করছে মানে? দেশ কই ধ্বংস হইছে?’

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওর জেরে চড় মারা ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়।

ঘটনার ভিডিওতে দেখা যায়, একজন সাংবাদিক যখন ইনামুল হকের সাক্ষাৎকার নিচ্ছিলেন, তখন এক ব্যক্তি এসে হঠাৎই ওই প্রকৌশলীকে চড় মেরে বসেন। প্রবীণ একজন প্রকৌশলীকে এভাবে প্রকাশ্যে অপদস্থ করার সমালোচনা চলছে সোশাল মিডিয়ায়। দুই দিনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

চড় মারার বিষয়ে জানতে চাইলে গত সোমবার বিকেলে বানি আমিন দৈনিক বাংলাকে বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছে সেখানে গিয়ে দেখি এক ব‍্যক্তি হাতে লিফলেট নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে কথা বলছে। তা শুনে মাথা ঠিক রাখতে পারিনি, অজান্তেই তার ওপর হাত ওঠে গেছে। যদিও আমার এটা করা ঠিক হয়নি।’

মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ জানান, বানি আমিন কৃষক লীগ করার আগে কাজিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এ বছরের ২৫ জুলাই কৃষক লীগের কাউন্সিলে তিনি কাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি এলাকায় পরিচিত মুখ।

ওয়াসিম বলেন, ‘চড় মারার ঘটনায় আমার (ওয়াসিম) কাছে দুঃখ প্রকাশ করেছেন বানি আমিন। নেত্রীকে নিয়ে আপত্তিকর কথা বলায় তিনি তা সহ‍্য করতে পারেননি। তাই এমনটি ঘটেছে। এমন করাটা যে ঠিক হয়নি, সেটা স্বীকার করেছেন তিনি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »