শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন (!)
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন (!)

স্টাফ রিপোর্টার ।।
আদালত চত্বরে পার্কিং করে রাখা মোটরসাইকেলের মধ্যে ইয়াবা রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে পুলিশের সঠিক তদন্তে ফেঁসে গেলো দুর্ধর্ষ মাদক বিক্রেতা জাহিদ মীর (৩০)। এ ঘটনায় রোববার দিবাগত রাতে নগরীর কোতয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। অপরদিকে মাদক বিক্রেতা জাহিদকে গ্রেফতারের জন্য রাতেই তার গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তাকে না পেয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়িতে জাহিদের অবস্থান নিশ্চিত করেছে পুলিশ। সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সগির হোসেন বলেন, মামলায় উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন মুন্ডুপাশা গ্রামের আব্দুল হাই মীরের ছেলে জাহিদ মীরকে আসামি করা হয়েছে। তাকে (জাহিদ) গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।সূত্রমতে, উজিরপুর উপজেলার সরকারী শের-ই বাংলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রিতে বাঁধা প্রদান করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল মাহমুদ আউয়াল খান। এনিয়ে সৃষ্ট বিরোধের জেরধরে মাদক বিক্রেতা জাহিদ মীর, আরিফ মীর, মারজু বিশ্বাস, শান্ত মৃধা ও মোঃ হোসেনসহ তাদের সহযোগীরা গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ছাত্রলীগ নেতার বড় ভাই শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক করিম খানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেও পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেননি। ফলে আদালতে মামলা দায়েরের জন্য রবিবার দুপুরে করিম খান বরিশাল আদালত চত্বরে তার ব্যবহৃত মোটরসাইকেল পার্কিং করে আইনজীবীর সাথে দেখা করতে যান।এ সুযোগে আদালত চত্বরের মধ্যে বসেই তার (করিম) মোটরসাইকেলের মধ্যে ইয়াবা রেখে অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে থানা পুলিশকে খবর দেয়। প্রায় একঘন্টাপর করিম খান তার মোটরসাইকেলের কাছে আসলে সাদা পোষাকে পুলিশ পরিচয়ে তার মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। কোতয়ালি মডেল থানা পুলিশের (ওসি/তদন্ত) মো. সগির হোসেন বলেন, প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় এনিয়ে গভীর তদন্ত করা হয়। একপর্যায়ে রহস্যের জট খুলে যাওয়ায় জাহিদ মীরকে আসামি করে রাতেই থানায় মামলা করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »