বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতিবন্ধী কিশোরীকে ৪ মাস যাবৎ ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২, ১:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী কিশোরীকে ৪ মাস যাবৎ ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

 লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) চার মাস ধরে ধর্ষণের অভিযাগ উঠেছে। এ ঘটনায় মাহবুব আলম শিপুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা শহরের পুরাতন ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার শিপুল কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি। তিনি কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার মো. বাচ্চুর ছেলে।

এর আগে বিকালে কিশোরীর চাচা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

মামলার এজাহারে জানা যায়, মেয়েটি ছোট থাকতেই তার বাবা মারা যান। তার মাও তাকে ছেড়ে চলে গেছে। এতে চাচা-চাচির কাছে সে বড় হয়। কথা বলতে পারে না, কানেও শোনে না। কিন্তু শিপুল তাকে রাস্তাঘাটে দেখলে ইশারায় প্রেমের প্রস্তাব ও খারাপ ইঙ্গিত করত। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে শিপুল উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। 

একপর্যায়ে ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপুল তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। চার মাস ধরে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। কিশোরীর চাচা-চাচি চাকরিজীবী হওয়ায় দিনে তারা বাড়িতে থাকেন না। দিনের বেলায় শিপুলের যাতায়াত ছিল। এ জন্য বিষয়টি তারা বুঝতে পারেননি। 

সোমবার সকালে কিশোরীর চাচা-চাচি অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর পর পরই শিপুল ঘরে ঢোকে। একপর্যায়ে জোরপূর্বক কিশোরীর সঙ্গে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। এর মধ্যেই জরুরি কাজে তার চাচি ফের বাসায় আসেন। তখন ঘটনাটি দেখে চিৎকার দিলে শিপুল পালিয়ে যায়। 

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ঘটনাটি লোকজন আমাকে জানিয়েছে। কমলনগরে খোঁজ নিচ্ছি, এ নামে আর অন্য কোনো নেতা আছে কিনা। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইশারায় স্বর্ণালঙ্কার দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত শিপুল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »