● ●


প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে তরুণ নিখোঁজ, ৪১ ঘণ্টা পর পাওয়া গেল মরদেহ
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে তরুণ নিখোঁজ, ৪১ ঘণ্টা পর পাওয়া গেল মরদেহ

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে উপজেলার দারিয়াপুর নামাপাড়া এলাকায় নদে তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বিজয় সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে তিনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন।

.

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল পাঁচটার দিকে পাশের কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয়সহ প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি বংশাই নদের ডোলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় হঠাৎ নদে পড়ে যান। তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। তবে নদে পাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে পানিতে ডুবে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জানান, ঘটনার পর বুধবার রাতেই ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে আসা তিনজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল বংশাই নদে উদ্ধার অভিযান চালায়। দিনভর নদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বিজয়ের সন্ধান পাওয়া যায়নি।

.

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা তৌহিদুর রহমান আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাত সদস্যের দল বৃহস্পতিবার দিনভর উদ্ধারকাজ চালায়। বংশাই নদের সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও ওই তরুণের সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ১০টার দিকে জানতে পারলাম, ভাটিতে মরদেহ পাওয়া গেছে। স্রোত ও কচুরিপানা থাকায় আমাদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। আমাদেরও ধারণা ছিল, মরদেহ অনেক ভাটিতে চলে গেছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »