মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আটক ২
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৩, ১:২৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আটক ২

নিজস্ব প্রতিবেদক ॥ সৌদি প্রবাসী এক নারীর অশ্লীল ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করা চক্রের দুই সদস্যকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার বিকালে বাবুগঞ্জের মাধবপাশা বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাদলা এলাকার মৃত লিটন খানের ছেলে মো. সাকিব খান (২৪) এবং একই গ্রামের মৃত শাহ জাহান বেপারীর ছেলে মো. খলিল বেপারী (৩৫)। দাম্পত্য কলহ মিটিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ওই নারীর ভিডিও ধারণ করা হয়। শনিবার রাত ৯টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা। তিনি বলেন, কয়েকমাস ধরে সৌদি প্রবাসী নারীর (ভিকটিম) সঙ্গে বাংলাদেশে থাকা স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ চলে আসছিল। পারিবারিক কলহ মিটমাট করার জন্য সাকিবের শরণাপন্ন হন তিনি। সাকিব ভিকটিমের স্বামীর সঙ্গে তার সম্পর্ক উন্নয়নের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ভিকটিমের অশ্লীল দৃশ্য ভিডিও কলে ধারণ করে এবং স্ক্রিন রেকর্ডিং করেন। পরে ওই রেকর্ড খলিলের মাধ্যমে প্রবাসী নারীকে পাঠিয়ে কয়েকধাপে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এদিকে ভিকটিম অশ্লীল ভিডিও এবং টাকা চাওয়ার রেকর্ড সংরক্ষণ করে তার বোনের স্বামী’র কাছে আইনগত সহায়তার জন্য পাঠায়। ভিকটিমের বোনের স্বামীর অভিযোগের ভিত্তিতে এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা’র নির্দেশনায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ইন্টে.) উজ্জ্বল কুমার দে’র সার্বিক সহযোগিতায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে সাইবার ক্রাইম টিম এবং অপারেশনাল টিম অভিযান করেন। যার ধারবাহিকতায় এ দুই আসামিকে আটক করা হয়। কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা আরও জানান, অনুসন্ধানে জানা গেছে আসামি সাকিব ভিডিওটি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ধারণ করেন। সাকিব ভিডিওটি আসামি খলিলের অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনে দেন। খলিল ভিডিওটি সেই প্রবাসী নারীর ইমো নাম্বারে পাঠায়। আর এরপর থেকে রুবেল নামে এক পলাতক আসামিসহ সাকিব ও খলিল ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই নারীর কাছে। এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা আরও জানান, এ বিষয়ে আটক আসামিদের নামে এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »