শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাথমিক পাস করে দেখেন রোগী! 
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ৯:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রাথমিক পাস করে দেখেন রোগী! 

নেই কোনও ডিগ্রি, ছিল না প্রশিক্ষণ। পড়ালেখাও করেছেন প্রাথমিক পর্যন্ত।
এটুকুতেই হয়ে গেছেন ডাক্তার। নিজেই পরিচালনা করেন ডাক্তারি কার্যক্রম।
বিনা অনুমতিতে শল্য চিকিৎসা প্রদান করার অপরাধে আবদুল হালিম নামের এই ভুয়া ডাক্তারকে আটক করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইহাব সহযোগিতা করেন।

জানা গেছে, অভিযুক্ত হালিম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন। পরে আধ্যাত্মিকভাবে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার খবর প্রচার করে মানুষকে নানাভাবে ধোঁকা দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

হালিম নাকের পলিপ ও আঁচিল খুব অল্প সময়ের মধ্যেই সারিয়ে তুলতে পারেন বলে জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ শিকার করে নেওয়ায় হালিমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ইউএনও শাহিদুল আলম বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২’ মোতাবেক এ দণ্ড দেওয়া হয়। পাশাপাশি তার চেম্বার বন্ধ করে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আফসারকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »