মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাথমিক শিক্ষকদের বদলির শর্ত শিথিল, আবেদনের সময় বাড়ানোর দাবি
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের বদলির শর্ত শিথিল, আবেদনের সময় বাড়ানোর দাবি

বিশেষ প্রতিনিধি

অবশেষে শিক্ষকদের দাবির মুখে প্রাথমিকের বদলি নীতিমালা সংশোধন করা হয়েছে। বদলির শর্তের ৩.৩ ধারা শিথিল করেছে সরকার। বেশিরভাগ ধারাই সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১৫ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি চালু হলেও সমন্বিত বদলি নীতিমালা-২০২২-এর বেশিরভাগ ধারায় জটিলতা থাকায় প্রায় ৯০ শতাংশ শিক্ষক আবেদনই করতে পারেননি। ২ দফা আবেদনের সময় বাড়ানোর পর আবেদনের সংখ্যা না বাড়ায় ও শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে নীতিমালা সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সবচেয়ে বড় সমস্যা ছিল ধারা ৩.৩

এই ধারায় পাঁচজনের কম সংখ্যক শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা আবেদনের সুযোগ পাননি। এছাড়া শিক্ষক-ছাত্র অনুপাত ১ঃ৪০ শর্তের কারণে পাঁচজনের বেশি শিক্ষক কর্মরত এমন বিদ্যালয়ের শিক্ষকেরাও বদলির আবেদনে ব্যর্থ হন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং অনেক শিক্ষক সমকাল পত্রিকার অফিসে ফোন করে তাদের ক্ষোভের কথা জানান। পরে ‘প্রাথমিক শিক্ষকদের গলার কাঁটা বদলি নীতিমালা’ শিরোনামে সমকাল পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। অবশেষে আজ সোমবার (১৭ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেশিরভাগ ধারাই সংশোধন করে আদেশ জারি করল।

সংশোধিত ধারা মতে, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১ঃ৪০ থাকার ধারা শিথিল করে দুই শিফটের বিদ্যালয়ের প্রথম -দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণির মধ্যে যে শিফটে শিক্ষার্থী সংখ্যা বেশি, সেই শিফটের শিক্ষার্থী হিসেব করে ১ঃ৪০ নির্ধারণ করা হবে।

সংশোধিত নীতিমালা অনুসারে চারজন শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষক বদলি আবেদন করতে পারবেন এবং তা কার্যকর হবে ওই বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়ন হওয়ার পর অথবা শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে।

এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির ক্ষেত্রে ১০ শতাংশের শর্তও শিথিল করা হয়েছে, অর্থাৎ স্বামী-স্ত্রীর ঠিকানা, বিধবা বা ডিভোর্সের ক্ষেত্রে ১০ শতাংশের আওতায় পড়বেন না সংশ্লিষ্ট শিক্ষকেরা।

বর্তমান সংশোধিত নীতিমালার ফলে বেশিরভাগ শিক্ষক কোনো ঝামেলা ছাড়া বদলি হতে পারবেন। তবে পূর্বের নীতিমালায় থাকা স্বামী-স্ত্রী বেসরকারি চাকরিজীবী হলে বদলির যে সুযোগ ছিল তা সমন্বিত বদলি নীতিমালা বা সংশোধিত নীতিমালায় রাখা হয়নি। এতে কিছু কিছু শিক্ষকের বদলির ক্ষেত্রে সমস্যা হতে পারে।

সংশোধিত নীতিমালাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ সমকালকে বলেন, ‘কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, বদলি নীতিমালা সংশোধনের জন্য। এখন বেশিরভাগ শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। স্বামীর বেসরকারি চাকরির ক্ষেত্রে নারী শিক্ষকদের বদলির সুযোগ দিলে সব সমস্যাই সমাধান হবে। জানুয়ারির পূর্বে আবারও বদলির আবেদনের সুযোগ প্রদানের দাবি জানাই।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »