বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমিকার মুখে লাথি মারা সেই যুবকের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন!
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ২:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমিকার মুখে লাথি মারা সেই যুবকের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন!

 অনলাইন ডেস্ক 

প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন প্রেমিকা। আর তাতেই প্রেমিকার মুখে লাথি মারলেন ২৪ বছরের এক যুবক।

শুধু লাথিই নয়, প্রেমিকাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, চড়ও মারতে থাকেন তিনি। মারের চোটে অজ্ঞান হয়ে যান ১৯ বছরের তরুণী।

ভারতের মধ্যপ্রদেশের ওই তরুণীকে নির্যাতনের শাস্তি দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। বুলডোজার এনে গুঁড়িয়ে দিলেন পঙ্কজ ত্রিপাঠী নামে ওই নির্যাতনকারীর বাড়ি।

পঙ্কজ তার প্রেমিকাকে প্রকাশ্যে মারধর করছিলেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রেমিকার মুখে নির্বিচারে লাথি মারতেও দেখা যায় তাকে। খবর আনন্দবাজার পত্রিকার।

পেশায় বাসচালক পঙ্কজের সেই ভিডিও নজরে পড়তেই দ্রুত পদক্ষেপ নেয় মধ্যপ্রদেশের প্রশাসন। পঙ্কজকে প্রথমে গ্রেফতার করা হয়।

তার পর তাকে আরও কড়া শাস্তি দিতে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তার বাড়িটি। শুধু তাই নয়, পঙ্কজের বাস চালানোর লাইসেন্সটিও বাতিল করে দিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন।

ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। রেওয়ার দেহরা গ্রামের বাসিন্দা ২৪ বছরের পঙ্কজকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন তার ১৯ বছরের প্রেমিকা।

ভাইরাল ভিডিওতে তার জবাবে প্রেমিকাকে যথেচ্ছ মারধর করতে দেখা যায় পঙ্কজকে। রোববার সকালে ভাইরাল হওয়া সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর পরই রোববার বিকাল পৌনে ৫টার দিকে একটি ভিডিও প্রকাশ করে মধ্যপ্রদেশ প্রশাসন। মুখ্যমন্ত্রী শিবরাজের দপ্তরের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায় একটি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে।

ভিডিওর বিবরণে লেখা— ‘রেওয়া জেলার মউগঞ্জ এলাকায় এক যুবতীর সঙ্গে হওয়া বর্বরতার ঘটনায় অপরাধী পঙ্কজ ত্রিপাঠীকে গ্রেফতার করে তার বাড়িতে বুলডোজার চালানো হয়। তার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে।’

শেষে জুড়ে দেওয়া হয়েছে আরেকটি লাইন— ‘মধ্যপ্রদেশের মাটিতে নারীদের ওপর অত্যাচারকারীদের কোনো রকম ক্ষমাপ্রদর্শন করা হবে না।’

উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও সম্প্রতি দেখা গেছে বুলডোজার শাসন। এর আগেও বেশ কিছু অপরাধীকে ‘শাস্তি’ দিতে তাদের বাড়িতে বুলডোজার চালাতে দেখা গেছে মধ্যপ্রদেশ সরকারকে।

রোববারের ঘটনাটিতে অবশ্য মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, পঙ্কজের বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »