বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমের টানে মহেশখালীতে থাই তরুণী 
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমের টানে মহেশখালীতে থাই তরুণী 

 মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

প্রেমের টানে সুদূর থাইল্যান্ড থেকে কক্সবাজারের মহেশখালীতে এলেন এক তরুণী। স্থানীয় এক তরুণের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে রীতিমতো সংসারও শুরু করেছেন। 

গত ১২ ডিসেম্বর উপজেলার মাতারবাড়িতে রাজ ওসমান খান নামে এক তরুণের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ভিনদেশি নববধূকে দেখতে এলাকার মানুষ ভিড় করছেন বরের বাড়িতে। 

গত ৭ ডিসেম্বর মহেশখালী আসে ওই তরুণী। এরপর আইনি প্রক্রিয়া শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন ওই নারী। 

থাই নারী তানিদার বর্তমান নাম খতিজাতুল কোবরা। বর রাজ ওসমান খান মাতারবাড়ি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মাইঝপাড়া বাংলাবাজার এলাকার স্থানীয় বাসিন্দা জাবের আহমদ সওদাগরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ ওসমান খানের সঙ্গে তানিদার পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। 

বর ওসমান বলেন, প্রায় ৫ বছর ধরে তাদের মধ্যে পরিচয় ও প্রেম চলছিল। গত বছরের জানুয়ারিতে মহেশখালীতে তার বাড়িতে বেড়াতে আসেন তানিদা। দুই সপ্তাহ মহেশখালী থাকার পর নিজ দেশে ফিরে যান তিনি। একই বছরের এপ্রিল মাসে আবার বাংলাদেশে আসেন তিনি। সেবারও এক সপ্তাহ থাকেন। সবশেষ গত ৭ ডিসেম্বর চূড়ান্তভাবে মহেশখালী চলে আসেন তানিদা। এরপর ১২ ডিসেম্বর তাদের বিয়ে হয়। 

তানিদা থাইল্যান্ডে একটি চাকরি করেন। এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন। ছুটি শেষে আবার থাইল্যান্ডে চলে যাবেন। 

ওসমান আরও বলেন, ভিসা পেলে তিনিও থাইল্যান্ডে যাবেন। সেখানে চাকরি পেলে থেকে যাবেন। ১০ বছর পর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে চলে আসার পরিকল্পনা রয়েছে তার। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »