শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমের টানে সিলেটে জার্মান শিক্ষিকা
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমের টানে সিলেটে জার্মান শিক্ষিকা

 বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

প্রেমের টানে সিলেটের বিশ্বনাথে এসে কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বিয়ে করলেন এক জার্মান শিক্ষিকা। ‘মারিয়া’ নামে ওই তরুণী জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। 

গত ২৩ ডিসেম্বর বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে প্রেমিক আব্রাহাম নাঈমের কাছে আসেন তিনি। 

শুক্রবার শ্রীধরপুর গ্রামের আব্রাহাম আহমদ নাঈমের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের আয়োজন করা হয়। 

জার্মান তরুণীকে একনজর দেখতে উৎসুক জনতা প্রতিদিনই আব্রাহাম আহমদ নাঈমের বাড়িতে ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে পরিচয় হয় নাঈমের। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর উভয় পরিবার বিয়ের সিদ্ধান্ত নেন। নাঈমকে প্রথমে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন মারিয়া। তাতে রাজি না হওয়ায় গত ২৩ ডিসেম্বর প্রেমিক নাঈমের কাছে ছুটে আসেন মারিয়া। এর পর মুসলিম ধর্মমতে দুজনের বিয়ে হয়।

আব্রাহামের চাচাতো ভাই আবদুল বাতেন বলেন, মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিগগিরই তার বাবা-মা জার্মানি থেকে বাংলাদেশে আসবেন বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »