বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ফরিদপুরে এক পৌরসভা-তিন ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ২:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফরিদপুরে এক পৌরসভা-তিন ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও ওই উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে এ ভোটগ্রহণ চলে।
তবে, এখানে একটি ইউনিয়ন ছাড়া বাকি সবগুলোতে নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস জানায়, আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে নৌকা প্রার্থী সাইফুর রহমান সাইফার পরাজিত হয়েছেন। এখানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী আকসাদ ঝন্টু (নারিকেল গাছ প্রতীক)।

এছাড়া তিন ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলাম (চশমা প্রতীক), আলফাডাঙ্গা সদর ইউনিয়নে সোহরাব হোসেন বুলবুল (নৌকা) ও বুড়াইচ ইউনিয়নে আব্দুল ওহাব পান্নু (আনারস)।

আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে, তিনটি (আলফাডাঙ্গা, গোপালপুর ও বুড়াইচ) ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৩৬টি ভোট কেন্দ্রের ১৬৮টি ভোটকক্ষে ৫১ হাজার ৫১৯ জন ভোটার ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »