কৃষিজমি বিনষ্ট করে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে কীভাবে চালু রয়েছে, এ বিষয়ে বিশিষ্টজনরা বিস্ময় প্রকাশ করেছেন। ভাটার ইট পরিবহনের কারণে লক্ষীকুণ্ডা ইউনিয়ন ও পার্শ্ববর্তী সাহাপুর ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল অবস্থা। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
নামপ্রকাশ না করার শর্তে এক জনপ্রতিনিধি বলেন, ‘লিখে কি করবেন। সকলকে ম্যানেজ করেই বছরের পর বছর চলছে অবৈধ ইটভাটা। অভিযান চালিয়ে জরিমানা আদায়, আইওয়াশ ছাড়া কিছু নয়। ভাটা ভেঙে গুড়িয়ে না দিলে বন্ধ হবে না।’
লক্ষীকুণ্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ বলেন, ইউনিয়ন পরিষদ থেকে এসব ভাটা ট্রেড লাইসেন্স নিলেও এখন আর নবায়ন করে না। বর্তমানে এসব ভাটার ট্রেড লাইসেন্স বা ইউনিয়ন পরিষদের কোনো ছাড়পত্র নেই বলে তিনি জানিয়েছেন।
ইটভাটা মালিকদের সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কথা বলতে রাজি হননি।
জেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, বিপুল সংখ্যক ইটভাটা গড়ে উঠায় লক্ষীকুণ্ডায় কৃষি জমির পরিমাণ কমে গেছে। ইটভাটার কালো ধোঁয়া আম-লিচু-কাঁঠালের বাগান এবং ফসলি জমির উপর প্রভাব পড়ছে। দূষণের প্রভাবে স্বাভাবিক জনজীবন হুমকীর সম্মুখীন হচ্ছে।
উপজেলা নির্বাহী প্রকৌশলী এনামুল কবীর বলেন, ইটভাটার ইট ও ড্রামট্রাকে বালু পরিবহনের ফলে ওই এলাকার রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। নতুন করে রাস্তা নির্মাণ করা ছাড়া কোনো উপায় নেই। এসব পরিবহন চলাচল বন্ধ না হলে নতুন রাস্তা নির্মাণ করেও লাভ হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস জানান, এসব অবৈধ ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর ফলে পরিবেশ দূষণ এবং ফসলের উপর প্রভাব পড়ছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ১০ ডিসেম্বর অভিযান চালিয়ে ৬টি ভাটার মালিকের নিকট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।








বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা
বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আবুল বাশার
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন
ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন
পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
পিআইবি: ভুয়া সেমিনার, জাল স্বাক্ষর ও ২৪ লাখ টাকার বিল – অনুসন্ধানে বড় দুর্নীতির ইঙ্গিত
পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ