শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে প্রেমের সম্পর্ক স্ত্রীর দাবিতে কলেজছাত্রীর অনশন
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেসবুকে প্রেমের সম্পর্ক  স্ত্রীর দাবিতে কলেজছাত্রীর অনশন

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রধরে বন্ধুত্ব। অতঃপর ছয় মাসের প্রেমের সম্পর্ক। অতিসম্প্রতি প্রেমিকার বাড়ির পাশের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে প্রেমিক জানতে পারেন তার প্রেমিকার আগে বিয়ে হয়েছিলো। এরপর যোগাযোগ বন্ধ করে দেয়ায় ক্ষিপ্ত হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে গত দুইদিন থেকে অনশন শুরু করেছে সাথী মন্ডল (২০) নামের এক কলেজ ছাত্রী।

ঘটনাটি বরিশালের গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লার।

অনশরত কলেজ ছাত্রী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালাইরচর গ্রামের নরেশ চন্দ্র মন্ডলের মেয়ে। বৃহস্পতিবার সকালে অনশনরত কলেজ ছাত্রী সাথী মন্ডল বলেন, গত ছয়মাস পূর্বে চরগাধাতলী এলাকার সত্য নারায়ন দত্তের ছেলে সঞ্জয় দত্তের সাথে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অতিসম্প্রতি মন্দিরে গিয়ে শাখা-সিঁদুর পড়িয়ে সঞ্জয় তাকে বিয়ে করে।

সাথী মন্ডল আরও জানান, বুধবার বেলা এগারোটা থেকে সে (সাথী) সঞ্জয়ের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে অনশন শুরু করেছেন।

প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে সঞ্জয় দত্ত বলেন, ফেসবুকের মাধ্যমে সাথীর সাথে আমার বন্ধুত্ব হয়। সে হিসেবে তার সাথে কথা হতো। পরবর্তীতে জানতে পারি তার পূর্বে একটি বিয়ে রয়েছে। একপর্যায়ে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেই। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার থেকে সাথী স্ত্রীর দাবি নিয়ে আমাকে ব্লাকমেইল করার চেষ্টা চালাচ্ছে। সে (সাথী) আমার স্ত্রী হলে হিন্দুরিতী অনুযায়ী তার কপালে সিঁদুর ও হাতে শাখা থাকতো।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই কলেজ ছাত্রীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে কলেজ ছাত্রী লিখিত অভিযোগ দিতে অপরাগতা প্রকাশ করায় তার অভিভাবকদের খবর দেয়া হয়েছে।’’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »