ফেসবুক থেকে মাসে ৩ লাখ টাকা আয়ের সুযোগ
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেসবুক থেকে মাসে ৩ লাখ টাকা আয়ের সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

এবার ফেসবুকে রিলস ভিডিও (ছোট ছোট ভিডিও) তৈরি করে মোটা অংকের টাকা আয় করা যাবে। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে ফেসবুকের প্যারেন্ট সংস্থা মেটা।

টিকটক সহ অন্যান্য ভিডিও শেয়ারিং প্লাটফর্মকে টেক্কা দিতেই রিলস ভিডিও ফিচার আনছে । জানা গেছে, ফেসবুক রিলস ভিডিও তৈরি করে ক্রিয়েটররা প্রতি মাসে ৪০০০ মার্কিন ডলার বা প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

মূলত মেটা ব্যবহারকারীদের জন্য ‘চ্যালেঞ্জেস অন ফেসবুক’ নামক একটি নতুন ফিচার আনছে। যা আসলে একটি ইনসেন্টিভ প্রোগ্রাম। ফিচারটি ফেসবুক ব্যবহারকারীদের রিলস প্লে বোনাস প্রোগ্রামে অংশ নিতে সাহায্য করবে।

এ বিষয়ে মেটার ভাষ্য, প্লেআউট কীভাবে ক্যালকুলেট করা হয়, সেই বিষয়টিই তারা অ্যাডজাস্ট করছে। তারা চাইছে ক্রিয়েটরের অডিয়েন্স রেঞ্জের উপর আয়ের পথ তৈরি করা।

আয় করবেন যেভাবে

ফেসবুক বলছে, ‌এই প্রোগ্রামে প্রত্যেক ক্রিয়েটর প্রতি মাসে সিকোয়েন্সিল এবং কিউমুলেটিভ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একজন ক্রিয়েটরের ৫টি রিলস ভিডিও যদি ১০০ বার প্লে করা হয়, তাহলে তিনি ২০ মার্কিন ডলার বা প্রায় ১,৫৫০ টাকা আয় করতে পারবেন। এই ভাবে একজন ক্রিয়েটরের একটি চ্যালেঞ্জ যখন সম্পূর্ণ হবে, তার পরেও আনলক হয়ে যাবে তার পরবর্তী চ্যালেঞ্জটি।

প্রতি মাসে ৩০ দিনের বোনাস পিরিয়ডে ‘চ্যালেঞ্জেস’-এ ক্রিয়েটরের অগগ্রতি রিসেট করা হবে। এছাড়াও ফেসবুক ক্রিয়েটরদের জন্য রিলস প্লে-র ইনসাইটও রোল আউট করছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »